editor
প্রকাশিত: 12:17 PM, September 26, 2020
ম্যানচেস্টার সিটির জন্য আরো একটি দুঃসংবাদ বয়ে এনেছে গাব্রিয়েল জেসুসের ইনজুরি। ইতোমধ্যেই বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে ব্রাজিল স্কোয়াড থেকে জেসুসের নাম প্রত্যাহার করে নেয়া হয়েছে এবং তার এই ইনজুরির বিষয়টি ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) পক্ষ থেকে সিটিকে অবহিত করা হয়েছে। পায়ের ইনজুরির কারণে আগামী একমাসের জন্য ছিটকে গেছেন জেসুস।
সিবিএফ এর এক বিবৃতিতে শুক্রবার বলা হয়েছে, ‘আগামী ৯ ও ১৩ অক্টোবর বলিভিয়া ও পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য ইনজুরি আক্রান্ত জেসুসের পরিবর্তে জার্মান ক্লাব হার্থা বার্লিন থেকে স্ট্রাইকার ম্যাথিউস কুনহাকে ডেকেছেন জাতীয় দলের কোচ তিতে।’
পেপ গার্দিওলা ইতোমধ্যেই হাঁটুর অস্ত্রোপচারের কারণে আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরোকো দুই মাসের জন্য হারিয়েছেন। আর এখন অন্তত আন্তর্জাতিক বিরতির আগ পর্যন্ত জেসুসকে পাচ্ছেন না। সোমবার উল্ফসের বিপক্ষে প্রিমিয়ার লিগে ৩-১ গোলের জয়ের ম্যাচটিতে ইনজুরিতে পড়েন জেসুস। যে কারণে লিগ কাপের তৃতীয় রাউন্ডে বোর্নমাউথের বিপক্ষে ম্যাচে তিনি দলে ছিলেন না।
আগামীকাল ইতিহাদ স্টেডিয়ামে লিস্টারের বিপক্ষে লিগের ম্যাচে তাই গার্দিওলাকে ১৭ বছর বয়সী স্ট্রাইকার লিয়াম ডালেপের উপরই ভরসা করতে হচ্ছে গার্দিওলাকে।
2 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
7 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
2 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
1 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
1 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
4 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
8 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা
8 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে