editor
প্রকাশিত: 3:17 PM, February 9, 2021
ডেস্ক :
ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীর পাড় থেকে স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রীর লাশের গলাকাটা ছিল।মঙ্গলবার (৯ ফেরুয়ারি) সকালে সদর উপজেলার বরুনাগাঁও এলাকার হাজীবস্তি সংলগ্ন টাঙ্গন নদীর পাড় থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এ দুজন হলেন- শহরের ১০ নম্বর ওয়ার্ডের আকচা কাজীপাড়া এলাকার প্রয়াত তোবারক আলীর ছেলে সাইজুল ইসলাম (৪০) ও তার স্ত্রী আসমা বেগম (৩৫)।ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম জানান, ‘স্থানীয়দের কাছে খবর পেয়ে টাঙ্গন নদীর পশ্চিম পাড় থেকে সাইজুলের এবং পূর্ব পাড় থেকে তার স্ত্রী আসমার গলাকাটা লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়।
’তিনি বলেন, ‘সুরতহাল রিপোর্টে স্বামী সাইজুলের মুখে বিষের আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি বিষপান করে আত্মহত্যা করেছেন।’পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটছে বলে ধারণা করেন ওসি তানভিরুল ইসলাম।ঠাকুরগাঁও পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বলেন, আসমা সাইজুলের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর ঘরে দুই মেয়ে আর দ্বিতীয় স্ত্রীর ঘরে এক ছেলে রয়েছে।
সাইজুলের বসতভিটাটি দ্বিতীয় স্ত্রী তার ছেলের নামে লিখে দেওয়ার জন্য সাইজুলকে চাপ প্রয়োগ করছিলেন। অন্যদিকে প্রথম স্ত্রী বেগম তার মেয়েদের নামে ওই বসতভিটা লিখে দেওয়ার জন্য স্বামীকে চাপ দিতে থাকেন।পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে তিনিও ধারণা করছেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,