editor
প্রকাশিত: 12:10 AM, November 9, 2021
অনলাইন ডেস্ক
গতকাল থেকে হঠাৎ করেই দুবাইয়ের হোটেল খালি হতে শুরু করেছে। ভারতীয় সমর্থকদের বড় একটা অংশ বাড়ির পথ ধরেছে। বিরাট কোহলিদের একটি ম্যাচ বাকি থাকলেও তাতে তাদের কোনো আগ্রহ নেই। কারণ এরই মধ্যে সুপার টুয়েলভ থেকে দলের বিদায় নিশ্চিত হয়ে গেছে। সংযুক্ত আরব আমিরাত ঘুরতে এলে আপনি ভুল করে ভাবতে পারেন এটি হয়তো ভারতেরই কোনো অঙ্গরাজ্য। বিশেষ করে দুবাইয়ের শেখ কেরেলার জামাই হওয়াতে এই অঞ্চলের লোকদের আধিক্য এতোটাই বেশি যে, স্থানীয় আরবদের হিন্দি ভাষাটাই রপ্ত করতে হয়েছে। এত এত সমর্থক থাকার পরও দলের বিদায়ে এখানেও হারিয়ে গেছে বিশ্বকাপে বেঁচে থাকার উত্তেজনা। বলার অপেক্ষা রাখে না বাংলাদশ সমর্থকদেরও একই অবস্থা।
কেউ কেউতো টাইগারদের ক্রিকেট নিয়ে কথাই বলতে চান না। অন্যদিকে দুই দলের এমন পরিস্থিতিতে দুবাইয়ের পাকিস্তান পাড়ার অবশ্য ভিন্ন চিত্র। দলের জয়, সেমিফাইনাল নিশ্চিত করা আর ভারতের বিদায় যেন তাদের জন্য উৎসবের উপলক্ষ তৈরি করেছে। ১১ই নভেম্বর দুবাই ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেখছে ফাইনালের স্বপ্নও। যে কারণে পতাকা নিয়ে মিছিল, রেস্তোরাঁতে উচ্চস্বরে ক্রিকেটারদের বন্দনায় মেতেছে ভক্তরা। অথচ কিছুদিন আগেও তারা ছিলেন পাক সমর্থকদের কাছে খলনায়ক। এরই মাঝে ভারতের সমর্থক থেকে ক্রিকেট বোদ্ধারা নেমে পড়েছেন ব্যর্থতার ময়নাতদন্তে। প্রায় সবাই বলছেন আইপিএল’র কারণেই ভারদের ভরাডুবি। যদিও তা মানতে নারাজ ভারতীয় ফ্রিল্যান্স সাংবাদিক ক্রিকেট লিখিয়ে সন্দিপন ব্যানার্জি। তিনি বলেন, ‘আইপিএলকে দায়ী করা ঠিক নয়। এখানেতো বিদেশি ক্রিকেটাররাও খেলেন। বরং আইপিএল’র কারণে ভারতের এখানে সুযোগ হয়েছে বিশ্বকাপের অনুশীলনটা সেরে নেয়ার তাও এখনকার উইকেট এবং কন্ডিশন কাজে লাগাতে পারেনি, ভাগ্যেরও একটা ব্যাপার আছে। আর আইপিএলতো আমাদের প্রচুর তরুণ ক্রিকেটার দিচ্ছে। এটা আসলে দর্শকরা বলতে পারেন। তবে আমরা যারা মিডিয়াতে কাজ করি তারা মনে করি না বিষয়টা এমন।’
আইপিএল ভারতকে যে কোনো দেশের চেয়ে টি-টোয়েন্টি এগিয়ে রেখেছে। বিশ্বকাপের আয়োজকরা এখানেই খেলে নিজেদের প্রস্তুতও করেছিল দারুণভাবে। কিন্তু শুরুতেই টানা দুই ম্যাচ হেরে বিদায় ঘণ্টা বাজিয়ে দেয়। সে গ্রুপ থেকে পাকিস্তান টানা জয়ে আগেই সেমি ফাইনাল নিশ্চিত করে। আরেক দল নিউজিল্যান্ডের শঙ্কা থাকলেও আফগানিস্তানকে হারিয়ে ভারতের স্বপ্ন চুরমার করে দেয়। কেন শুরুটা এতো খারাপ হলো ভারতের তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সন্দিপন ব্যানার্জি মনে করেন মানসিক। তিনি বলেন, ‘অনেক সময় আমাদের সঙ্গে টস ভাগ্যটাও বড় একটি ফ্যাক্টর ছিল। তবে আমার কাছে মনে হয়েছে বড় কারণটি হলো মানসিক।
নিজিল্যান্ডের বিপক্ষে রোহিত শর্মাকে নিচে নামানোও সেই দুর্বল মানসিকতার প্রমাণ। এটা ব্যাকফুটে চলে যাওয়ার মানসিকতার একটি পরিচয়ও বলা যায়।’ টস-ভাগ্য নিয়ে কেন ভারতের এমন বিড়ম্বনা। আইপিএল চলাকালেতো সেটি ছিল না। এ বিষয়ে ভারতের এই ক্রিকেট লিখিয়ে বলেন, ‘আসলে এটাইতো আমাদের প্রশ্ন আইপিএল-এতো এমনটা ছিল না। সেখানে ১৩০/১৪০ রান খুব সহজেই ডিফেন্ড হয়ে যাচ্ছিল। একটা কারণ হতে পারে যে, এখনকার আবহাওয়াটা আইপিএল চলাকালে যেমন ছিল তার চেয়ে একটু ব্যতিক্রম। দেখেন এখানে সন্ধ্যা নামতেই আবহাওয়া এখন শীতল হয়ে যাচ্ছে। এই কারণও একটা হতে পারে ডিও ফ্যাক্টর আসছে। আর উইকেটটাও আগের চেয়ে ভালো। আইসিসিও বলেছিল বিশ্বকাপের সময় উইকেটটা যেন একটু ভালো থাকে। বেশি পানি দেয়া হয়েছে, রোল করা হয়েছে যেন টুর্নামেন্ট শেষ হতে না হতে উইকেটগুলো খারাপ না হয়ে যায়। এই বিষয়টার কারণেই হয়তো টসটা বড় ফ্যাক্টর হয়ে গেছে।’
অন্যদিকে বাংলাদেশ ক্রিকেটে ব্যর্থতার পর বড় পরিবর্তনের হাওয়া লেগেছে। ভারতেও এর ব্যতিক্রম নয়। আগেই অধিনায়ক বিরাট কোহলি ঘোষণা দিয়েছিলেন নেতৃত্ব ছাড়ার। এরই মধ্যে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে রাহুল দ্রাবিড়কেও। অস্ট্রেলিয়া বিশ্বকাপকে সামনে রেখে নতুনদের সুযোগ দেয়ার বিষয়টিও আসছে। এ বিষয়ে সন্দিপন বলেন, ‘আমাদের দেশে ফিরেই কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ। সেখানে কিন্তু থাকবে নতুন নেতৃত্ব নতুন কোচ। বলা চলে বড় পরিবর্তনই আসছে। বোর্ড সব কিছু নিয়ে পর্যালোচনা করছে, কারণ অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের এক বছরও বাকি নেই। ধারণা করা হচ্ছে নতুন মুখ আসবে। আমার মনে হয় এতে মানসিকতার পরিবর্তন দেখতে পারবো।’
বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে বাংলাদেশ ও ভারত যেন এখন একই বিন্দুতে দাঁড়িয়ে। নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা। তবে ভারতের তুলনাতে টাইগারদের সমস্যাটা আরও গভীর বলেই মনে করেন সন্দিপন। তিনি বলেন, ‘ভারতের থেকে বাংলাদেশের সমস্যাটা মনে হয় আরও গভীর। ভারত দু’টি ম্যাচ হারলেও ঘুরে দাঁড়িয়েছে, সেখানে তোমাদের সেটি হয়নি। বাংলাদেশের বড় সমস্যা হলো- পাওয়ার হিটারের অভাব। এছাড়াও মোস্তাফিজকে তাসকিন ছাড়া কেউ সঙ্গ দিতে পারেনি। তবে এমন তরুণরা উঠে এলে আশা করি বাংলাদেশ আবারো ঘুরে দাঁড়াবে।’
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,