editor

প্রকাশিত: 7:11 AM, September 17, 2020

এক ম্যাচ খেলেই দুই ম্যাচ নিষিদ্ধ নেইমার

এক ম্যাচ খেলেই দুই ম্যাচ নিষিদ্ধ নেইমার

3

অনলাইন ডেস্ক

1

চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলা পিএসজি খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। লিগের প্রথম দুই ম্যাচেই হেরেছে। তৃতীয় ম্যাচেও বিবর্ণ তারা। ৯৫ মিনিটের গোলে জিতেছে। এর মধ্যে করোনা সংকটে কিলিয়ান এমবাপ্পে আছেন দলের বাইরে। এবার আবার দুই ম্যাচ নিষিদ্ধ হলেন পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার।

লিগ ওয়ান ক্ল্যাসিকোয় মার্সেইয়ের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে আলভারো গঞ্জালেসের মাথার পেছনে চড় মারেন নেইমার। ওই ঘটনায় তাকে লাল কার্ড দেখান রেফারি। ওই চড় মারার জন্য লিগ ওয়ান ফুটবল প্রফেশনাল (এলএফপি) নেইমারকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে।

1

এর মধ্যে লাল কার্ড মানেই এক ম্যাচের নিষেধাজ্ঞা। মেটজের বিপক্ষে বুধবার রাতের লিগ ম্যাচে তাই খেলতে পারেননি নেইমার। তাকে তাই বাকি থাকা আরও এক ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করতে হবে। নেইমার ওই ম্যাচে গঞ্জালেসকে চড় মারার কারণ হিসেবে তাকে ‘বানর’ বলে গালি দিয়েছেন অভিযোগ করেন।

4

ওই ঘটনারও তদন্ত হচ্ছে। যদি আলভারো সত্যি বর্ণবাদী মন্তব্য করে থাকেন তাহলে সর্বোচ্চ দশ ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারেন ওই স্প্যানিশ ডিফেন্ডার। আর যদি নেইমার মিথ্যা অভিযোগ করে থাকেন তাহলে লাল কার্ডের নিষেধাজ্ঞার সঙ্গে যোগ হতে পারে বাড়তি নিষেধাজ্ঞা। আরও পাঁচ ম্যাচের জন্য নেইমার দল থেকে ছিটকে পড়তে পারেন।

4

এছাড়া ওই ম্যাচে নেইমারসহ মোট পাঁচজন ফুটবলার লাল কার্ড দেখেছিলেন। এর মধ্যে পিএসজির কুরজাওয়া প্রতিপক্ষের ফুটবলারকে লাথি মারায় ছয় ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। মার্সেইয়ের আমভাই নিষেধাজ্ঞা পেয়েছেন তিন ম্যাচ। এছাড়া মার্সেইয়ের বেনেদিত্ত এবং পিএসজির প্যারাদেসরা এক ম্যাচের নিষেধাজ্ঞায় আছেন। এখনও ডি মারিয়ার থুতু দেওয়ার অভিযোগের সুরহা বাকি লিগ ওয়ান কর্তৃপক্ষের।

Sharing is caring!


আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ সংবাদ

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও মূল্যায়ন: শুরু হচ্ছে ৮ম সোনার তরী মেধাবৃত্তি পরীক্ষা

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও মূল্যায়ন: শুরু হচ্ছে ৮ম সোনার তরী মেধাবৃত্তি পরীক্ষা

5 ‘প্রতিভা বিকশিত কর, সুন্দর আগামী গড়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষা ও শিক্ষার্থীদের মেধার লালন এবং উন্নত চরিত্র গঠনের

অর্থ আইন-২০২৬ এর বিধান ব্যক্তি করদাতাদের আয়কর প্রদানে নিরুৎসাহিত করবে: অধ্যাপক শফিকুর রহমান

অর্থ আইন-২০২৬ এর বিধান ব্যক্তি করদাতাদের আয়কর প্রদানে নিরুৎসাহিত করবে: অধ্যাপক শফিকুর রহমান

3 অর্থ আইন-২০২৬ এ ব্যক্তি করদাতাদের ২০২৬-২০২৭ কর বছরের আয়কর রিটার্নে যেসব বিষয় উল্লেখ বাধ্য করা হয়েছে, তা ব্যক্তি করদাতাকে

বিএনপি নেতা বজলুর রহমান ফয়েজের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ

বিএনপি নেতা বজলুর রহমান ফয়েজের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ

6 ‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকার প্রথম পাতায় বিএনপি নেতা ফয়েজসহ ৬জনের বিরুদ্ধে মামলা” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

সরকারি বিদ্যালয়ের ৫০ হাজার টাকার গাছ উধাও

সরকারি বিদ্যালয়ের ৫০ হাজার টাকার গাছ উধাও

6 সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। বিদ্যালয় প্রাঙ্গণে থাকা প্রায়

পর্তুগালের ভিসা দেওয়ার নামে টাকা নিয়ে লাপাত্তা ‘রাজু’স কনসালট্যান্সি কর্মকর্তা

পর্তুগালের ভিসা দেওয়ার নামে টাকা নিয়ে লাপাত্তা ‘রাজু’স কনসালট্যান্সি কর্মকর্তা

2 সিলেটে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে

দূতাবাস কর্মকর্তার সঙ্গে আলোচিত ব্যক্তির ‘মামা-ভাগনা’ সম্পর্কের অভিযোগ

দূতাবাস কর্মকর্তার সঙ্গে আলোচিত ব্যক্তির ‘মামা-ভাগনা’ সম্পর্কের অভিযোগ

6 ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে অতীতে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত এক ব্যক্তির পারিবারিক সম্পর্ক রয়েছে এমন অভিযোগ

বিএনপির নাম ভাঙিয়ে ‘বুঙ্গা’ ব্যবসা : কে এই ছদ্মবেশী চোরাকারবারি কামরান

বিএনপির নাম ভাঙিয়ে ‘বুঙ্গা’ ব্যবসা : কে এই ছদ্মবেশী চোরাকারবারি কামরান

4 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার

আওয়ামী লীগের প্রভাবে গড়ে ওঠা তরিকুল সিন্ডিকেট এখনও সক্রিয়

আওয়ামী লীগের প্রভাবে গড়ে ওঠা তরিকুল সিন্ডিকেট এখনও সক্রিয়

5 স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর, জৈন্তাপুর, লালাখাল ও পায়রাখৈল সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই পণ্য প্রবেশ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক

1
2