admin
প্রকাশিত: 11:35 PM, May 1, 2021

বাংলাদেশে এ পর্যন্ত সাড়ে ১১ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ফাইল ছবি
অনলাইন ডেস্ক:: বাংলাদেশে করোনাভাইরাস মহামারীতে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশে এ পর্যন্ত সাড়ে ১১ হাজারেরও বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন। মৃতের সংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান ৩৭তম।
২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম সংক্রমণ ধরা পড়ে। তবে সবচেয়ে বেশি প্রাদুর্ভাব ঘটে গত এপ্রিলে। মৃত্যু ও আক্রান্তের সংখ্যার বিচারে সবচেয়ে ভয়াবহ মাস ছিল এ বছরের এপ্রিল। এই মাসে কোভিড-১৯ আক্রান্ত ২ হাজার ৪০৪ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ গড়ে প্রতিদিনে মারা গেছেন ৮০ জন। এই মাসে ১ লাখ ৪৭ হাজার জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ে।
এর আগে এক মাসে সর্বাধিক রোগী শনাক্ত হয়েছিল গত বছরের জুন মাসে ৯৮ হাজার ৩০৩ জন।
এর আগে এক মাসে সর্বাধিক মৃত্যু হয়েছিল গত বছরের জুলাই মাসে, সেই সংখ্যাটি এপ্রিলের সংখ্যার প্রায় অর্ধেক।
দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ে শনিবার স্বাস্থ্য অধিদপ্তর যে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে, তাতে এপ্রিলে বিপর্যয়কর চিত্র ফুটে ওঠে।
২০১৯ সালের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাস বিশ্বে মহামারী ছড়িয়ে পড়ে।
তারপর গত ১৩ মাসে এই পর্যন্ত দেশে ৬ লাখ ৬০ হাজার ৫৮৪টি নমুনায় সংক্রমণ ধরা পড়েছে। যা নিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৩৩তম।
প্রথম রোগী ধরা পড়ার ১০ দিনের মধ্যে ১৮ মার্চ ঘটেছিল প্রথম মৃত্যু।
পরিসংখ্যানে দেখা যায়, প্রাদুর্ভাবের মাসে (মার্চ, ২০২০) বাংলাদেশে ৫ জনের মৃত্যু হয়েছিল। পরের মাসে তা বেড়ে ১৬৩ তে পৌঁছায়। এরপর মে মাসে মৃত্যু হয় ৪৮২ জনের।
২০২০ সালের জুন মাসে মৃতের সংখ্যা হাজার ছাড়ানোর পর পরের দুই মাসেও মৃত্যু হাজারের উপরে ছিল।
জুন মাসে ১ হাজার ১৯৭ জন, জুলাই মাসে ১ হাজার ২৬৪ জন এবং অগাস্ট মাসে ১ হাজার ১৭০ জনের মৃত্যু ঘটে। সদ্য বিদায়ী এপ্রিলের আগে সর্বাধিক মৃত্যু জুলাই মাসেই ঘটেছিল।
সুত্র: যুগান্তর
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,