editor
প্রকাশিত: 9:09 AM, September 24, 2020
মঙ্গলবার এফবিসিসিআই কার্যালয়ে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সম্মানিত সভাপতি শেখ ফজলে ফাহিম ও এফবিসিসিআই এর সহ সভাপতি মোঃ রেজাউল করিম রেজনুর সাথে সিলেট মেট্টোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ১ম সহ সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সহ সভাপতি জনাব তাহমিন আহমদ সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সৌজন্য স্বাক্ষাতকালে এফবিসিসিআই সভাপতি প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা সকল ব্যবসায়ীরা যাতে সহজে প্রণোদনা পান সেজন্য সকল ব্যাংকে হেল্প ডেস্ক চালুর আহবান জানান। ভ্যাট আইনের আওতায় ব্যবসায়ীরা যাতে হয়রানীর শিকার না হন সে জন্য ভ্যাট আইন যথাযথ প্রয়োগ ও সঠিক ভ্যাট ব্যবস্থার মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও প্রসার ঘটে সে লক্ষে এফবিসিসিআই সকল জেলা চেম্বারের সাথে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং প্রত্যেক চেম্বার গতিশীলতা আনয়নের আশ্বাস প্রদান করেন।
সাক্ষাৎকালে জেলা ও মেট্ট্রোপলিটন চেম্বার নেতৃবৃন্দ সরকার ঘোষিত প্রণোদনা ব্যবসায়ীদের যেন সহজে পান সে বিষয়ে এবং ভ্যাট ব্যবস্থায় বিদ্যমান সমস্যাবলী নিরসনে এফবিসিসিআই এর সহযোগিতা আহবান করেন। এসময় এফবিসিসিআইয়ের সভাপতি স্মৃতিস্মারক হিসেবে চেম্বার নেতৃবৃন্দের হাতে ফটোফ্রেম তুলে দেন।
4 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে
3 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর
6 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন
6 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী
4 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা
4 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই
6 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে
1 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে