editor
প্রকাশিত: 12:50 PM, October 13, 2020
হাথরস কাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার যোগীরাজ্যে ফের দলিত সম্প্রদায়ের মেয়েদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এবার নাবালিকাসহ তিন বোনের ওপর একসঙ্গে এসিড ছোড়ার ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। সোমবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় তাদের উপর হামলা হয় বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
পুলিশ জানিয়েছে, রাত আড়াইটার দিকে গোণ্ডা জেলার পরশপুর থানা এলাকায় ওই ঘটনা ঘটেছে। ঘটনার সময় তিনতলায় ঘুমিয়ে ছিল তিন বোন। ১৭ বছরের কিশোরীর সঙ্গে ছিল ৮ এবং ১২ বছরের দুই বোন। সে সময় তাদের শোয়ার ঘরের জানলা খোলা ছিল।
প্রাথমিক ভাবে তদন্তকারীদের অনুমান, ওই বাড়ির বাইরে থেকে তিনতলায় উঠে খোলা জানালা দিয়ে ঘুমন্ত মেয়েদের ওপর এসিড ছোড়ে দুর্বৃত্ত। এসিড হামলায় ওই কিশোরীর মুখ ও বুকের একাংশ পুড়ে গেছে। ঝলসে গেছে তার দুই নাবালিকা বোনের হাতও। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তিনজনকেই গোণ্ডা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, এসিড-হামলায় ওই কিশোরীর শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। নাবালিকাদের এক জনের হাতের ২৫ শতাংশ এবং অন্য জনের ৫ শতাংশ পুড়ে গেছে। তবে আপাতত তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট