editor
প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, মে ১৬, ২০২৬
সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরীর কাছে বিয়ানীবাজারের উন্নয়নকল্পে ৯ দফা সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেছে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেট। সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জুবায়ের আহমদ খান স্বাক্ষরিত এই পত্রে এলাকার দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা নিরসন ও অবকাঠামোগত উন্নয়নের দাবি জানানো হয়।
স্মারকলিপিতে উল্লেখিত দাবিগুলো হলো, বিয়ানীবাজার উপজেলার সকল উন্নয়নমূলক কাজ এবং সরকারি সাহায্য বণ্টন প্রক্রিয়ায় সমিতিকে সহযোগী হিসেবে সম্পৃক্ত করা। হয়। সিলেট-সুতারকান্দি রাস্তার কাজ ত্বরান্বিত করা এবং সুতারকান্দি স্থল বন্দরকে আধুনিক ও উন্নত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া শেওলা-বিয়ানীবাজার-চারখাই অত্যন্ত ব্যস্ত সড়কটির প্রশস্ততা ৭-৮ ফুট থেকে বাড়িয়ে ১২-১৫ ফুটে উন্নীত করার দাবি জানানোসহ বিয়ানীবাজারের গ্রামীণ রাস্তাঘাট পাকাকরণ এবং পৌর শহরকে আধুনিক ও দৃষ্টিনন্দন নগরীতে রূপান্তরের দাবিও পত্রে স্থান পেয়েছে। দীর্ঘদিনের পুরনো দাবি হিসেবে মেঘার খাল ব্রিজ এবং অবহেলিত করতী ব্রিজ নির্মাণের মাধ্যমে জনদুর্ভোগ লাঘবের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি দুবাগ-কুড়ার বাজার, শেওলা, চারখাই, আলীনগর ও বারহাল ইউনিয়নের সমন্বয়ে চারখাইকে পৃথক থানায় উন্নীত করার জোরালো দাবি জানানো হয়। ১৯৬৪ সাল থেকে পরিচালিত এই ঐতিহ্যবাহী সংগঠনটি দীর্ঘ ৬০ বছরেও সিলেট শহরে নিজস্ব কোনো স্থায়ী ঠিকানা গড়ে তুলতে পারেনি। সমিতির জন্য একটি স্থায়ী কার্যালয় বা ভবন গড়ে তুলতে সংসদ সদস্যের আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনা চাওয়া হয়েছে।
সমিতির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নবনির্বাচিত সংসদ সদস্য তাঁর গতিশীল নেতৃত্বে বিয়ানীবাজারবাসীর এই ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন।
এসময় উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেট-এর সভাপতি ডাঃ এম. ফয়েজ আহমদ, সহ-সভাপতি তোফায়েল আহমদ খান, মুছলেহ উদ্দিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, অর্থ সম্পাদক কবির আহমদ সিদ্দিকি, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আহমদ রেজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোলেমান আহমদ, দপ্তর সম্পাদক মোঃ রাজ্জাকুজ্জামান চৌধুরী, সদস্য এমাদ হোসেন চৌধুরী, মো. হানিফ আহমদ, জাকির হোসেন খান, শহীদুল হাসান, মাহবুব আহমদ মুক্তা, বীর মুক্তিযোদ্ধা মো. ময়নুল ইসলাম, আবুল ফজল মো. আরিফ, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, এডভোকেট আব্দুল মুকিত অপি, হোটেল স্টার প্যাসিফিক এর চেয়ারম্যান ফখর উদ্দিন আলী আহমদ, ফালাহ উদ্দিন আলী আহমদ এবং বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের নেতৃবৃন্দ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
4 হবিগঞ্জ এক্সপ্রেস বাস মৌলভীবাজার সড়ক দিয়ে চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছিল সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার বাস ও মিনিবাস মালিক গ্রুপ। এনিয়ে উভয়
1 সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন বরইকান্দি এলাকায় ‘ছাত্রাবাস মালিক সমিতি, এর এক জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে
2 গত ১৪ ও ১৬ মে দুই পর্বে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন
8 বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময়ই জনগণের আকাঙক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। সংসদের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে
5 সিলেট নগরীতে অভিনব কায়দায় প্রাইভেট কারে এসে মাদরাসার দানবাক্সের টাকা লুট করার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে
8 * ভুয়া মামলা, সুদের ব্যবসা ও সার্টিফিকেট জালিয়াতিসহ নানা গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের জর্জিয়া প্রবাসী জাহেদুর রহমানের বিরুদ্ধে
2 সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে গত ২৮শে এপ্রিল মঙ্গলবার শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট
8 সিলেট বিভাগের রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) বিকেলে নগরীর বন্দরবাজারস্থ মধুবন