editor
প্রকাশিত: 2:15 PM, November 24, 2020
অনলাইন ডেস্ক
লঙ্কান প্রিমিয়ার লিগে খেলবেন (এলপিএল) দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন। পাকিস্তানি পেসার সোহেল তানভীর টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় এলপিএলে নাম লিখিয়েছেন ৩৭ বছর বয়সী এ পেসার। এলপিএলের প্রথম আসরে ক্যান্ডি তাস্কার্সের হয়ে খেলবেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দলটির পক্ষ থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে।
স্টেইন-আন্দ্রে রাসেলরা খেললেও এই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ক্রিস গেইল, লাসিথ মালিঙ্গা, ডেভিড মিলার, ফাফ ডু প্লেসিস, ডেভিড মালানের মত তারকারা।
ইনজুরির কারণে নাম সরিয়ে নিয়েছেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় শঙ্কায় পড়ে গেছেন পাকিস্তানি পেসার সোহেল তানভীরও। দুজনেরই ক্যান্ডি তাস্কার্সকের হয়ে খেলার কথা ছিল।
১৪ দিনের আইসোলেশনের রয়েছেন সোহেল তানভীর। এরপর করোনা নেগেটিভ এলেই কেবল টুর্নামেন্টে যোগ দিতে পারবেন এই বাঁহাতি পেসার। তবে তার আগেই তানভীরের বিকল্প পেসার হিসেবে দক্ষিণ আফ্রিকান তারকা ডেল স্টেইনকে দলে নিয়েছে ক্যান্ডি তাস্কার্স।
আগামী ২৬ নভেম্বর টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ক্যান্ডি। বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের কারণে শুরুর কয়েক ম্যাচ খেলতে পারবেন না স্টেইন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,