editor
প্রকাশিত: 8:04 PM, June 10, 2022
এসএসসি-২০২২ এর পরীক্ষার্থীদের জন্য শিক্ষার্থীদের পাশে শিক্ষার্থী সংগঠনের উদ্যোগে এক দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুন) বিকেল ৪টায় লিচু বাগানস্থ প্রভাতি এলাকার কবি নজরুল মেমোরিয়াল স্কুলে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে ২০২২ সালের পরীক্ষার্থীদের জন্য বিশেষ প্রার্থনা করা হয়। সকল পরীক্ষার্থী যেন তাদের কাঙ্খিত ফলাফল করতে পারে এই কামনা করা হয়।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, শিক্ষার্থীদের পাশে শিক্ষার্থী সংগঠনের সভাপতি ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. রাশেদ নেওয়াজ, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারি রেজিষ্ট্রার সৈয়দ জয়নাল আবেদীন, এডভোকেট মো. দিলওয়ার হোসেন রাশেদ, ইউসিবি ব্যাংকের সিনিয়র অফিসার ফয়সাল আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী তাজেল আহমেদ চৌধুরী, কবি নজরুল মেমেরিয়াল স্কুল এর চেয়ারম্যান এস এম আল আমিন, সহকারি শিক্ষক মাওলানা শিব্বির আহমেদ প্রমুখ। এছাড়াও সিলেটের বিভিন্ন বিদ্যালয় ও কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট