editor
প্রকাশিত: 11:39 AM, September 28, 2020
করোনাভাইরাসে সবচেয়ে কম আক্রান্ত হওয়া দেশগুলোর অন্যতম হলো শ্রীলঙ্কা। এর প্রধান কারণ দেশটির কঠোর করোনাবিধি ঘোষণা এবং এর যথাযথ প্রয়োগ। বাংলাদেশ জাতীয় দলের লঙ্কা সফরের পথে প্রধান অন্তরায় ছিল ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন। বিসিবি এতদিন কোয়ারেন্টিনে থাকতে রাজি হয়নি। তারা শ্রীলঙ্কাকে বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ করে। লঙ্কান সরকার করোনাবিধির ক্ষেত্রে কোন ছাড় দেয়নি। যে কারণে টাইগারদেরও আপাতত দ্বীপরাষ্ট্রে যাওয়া হচ্ছে না।
আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন লঙ্কা সফর বাতিলের খবর জানিয়ে বলেন, ‘ওদের কোয়ারেন্টিন সম্পূর্ণ আইসোলেশনের মতো। ওই আইসোলেশনে ঘর থেকে বের হতে পারবে না। এভাবে ১৪ দিন কোনো খেলোয়াড়ের পক্ষে থাকা, থাকলে শারীরিক তো পরে, মানসিক যে পরিস্থিতি হবে সেটা থেকে ফিরতেই অনেক সময় লাগবে। ওই অবস্থায় খেলা সম্ভব না।’
শ্রীলঙ্কার এই কঠোর স্বাস্থ্যবিধি সেই দেশের নাগরিকসহ বিশ্বের সকল দেশ থেকে আসা অতিথিদের জন্য প্রযোজ্য। সেখানে তারা বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয়। অন্যদিকে বাংলাদেশে অনেক আগেই লকডাউন তুলে নেওয়া হয়েছে। কেউই স্বাস্থ্যবিধি মানছে না। প্রতিদিন মারা যাচ্ছে অনেক মানুষ। বিসিবি সভাপতি আরও বলেন, ‘শুধু আমাদের জন্য না, ওই দেশে সবার জন্যই এমন হচ্ছে। কাজেই এই পয়েন্টে ওরা কিছুই করতে পারেনি। ওরা বলেছে ওদের পক্ষে সম্ভব না। আর আমরা বলেছি এই শর্তে খেলা সম্ভব না।’
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,