editor
প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২০
অবশেষে পুরোপুরি করোনাভাইরাস মুক্ত হলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। দীর্ঘদিন ১৯ দিন প্রাণঘাতী এ ভাইরাস শরীরে বহন করার পর, শুক্রবার করোনা পরীক্ষায় নেগেটিভ সনাক্ত হয়েছেন ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের এই তারকা ফুটবলার।
গত ১৩ অক্টোবর জাতীয় দলের হয়ে উয়েফা নেশনস কাপের ম্যাচ খেলতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হন রোনালদো। পরে দুইবার টেস্ট করালে তখনও পজিটিভ আসে তার নমুনার ফল। যার ফলে তাকে ১৯ দিন থাকতে হয়েছে আইসোলেশনে।
করোনায় আক্রান্ত হওয়ায় গত বুধবার চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির বিপক্ষে মাঠে নামার সুযোগটি হাতছাড়া হয়েছে রোনালদোর। এখন মেসির বার্সেলোনার বিপক্ষে খেলতে আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে জুভেন্টাসকে।
শুধু বার্সেলোনার বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচই নয়, পর্তুগালের হয়ে একটি ও জুভেন্টাসের হয়ে ঘরোয়া লিগে আরও দুইটি ম্যাচ খেলতে পারেননি রোনালদো। রোববার স্পেজিয়ার বিপক্ষে সিরি ‘আ’র ম্যাচে চাইলে তাকে দলে রাখতে পারবে জুভেন্টাস।
রোনালদোর করোনামুক্ত হওয়ার খবর জানিয়ে দেয়া বিবৃতিতে জুভেন্টাসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘কোভিড-১৯ এর জন্য একটি ডায়াগনস্টিক টেস্ট করানো হয়েছিল রোনালদোর। যেখানে ফলাফল এসেছে নেগেটিভ। যার মানে দাঁড়ায় তিনি ১৯ দিন পর এখন করোনামুক্ত এবং আর আইসোলেশনে থাকতে হবে না।’
6 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার বাদ
8 ওসমানীনগর প্রতিনিধি: 5 ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে
6 স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ
2 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে ২৮
4 ইকবাল বাহার, কানাইঘাট: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে যাচ্ছেন
2 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও
1 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র
3 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে