admin

প্রকাশিত: 3:24 PM, December 29, 2020

করোনার মধ্যে পাঁচ দিনের পার্টি নেইমারের

করোনার মধ্যে পাঁচ দিনের পার্টি নেইমারের

অনলাইন ডেস্ক

কিছুদিন আগে স্প্যানিশ মার্কা দিয়েছিল অবাক করা এক খবর। অবশ্য ব্রাজিল তারকা নেইমারের পার্টি-প্রিয়তার কথা মাথায় রাখলে সেটাকে অবাক করা খবর বলেও মনে হয় না। মনে হয়, এটাই তো স্বাভাবিক নেইমারের ক্ষেত্রে!

মার্কা জানিয়েছিল, ৫০০ জনকে নিয়ে বড়দিনের পার্টি করেছেন নেইমার। গোপনীয় এই পার্টিতে নেইমার আধুনিক প্রযুক্তি ব্যবহার করেছিলেন, যাতে ডিসকোর শব্দ বাইরে থেকে কেউ না শুনতে পায়। মার্কা ও ব্রাজিলের কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, যেহেতু ভেতরে মোবাইল নিয়ে ঢোকা যায়নি, সেহেতু পার্টির অনেক তথ্যই এখনো অজানা। আর সেটাও এমনভাবে করেছেন, যাতে বাইরের কেউ না বুঝতে পারেন। যদিও সে পার্টি সম্পর্কে এর চেয়ে বেশি কিছুই জানা যায়নি। করোনাভাইরাসের মধ্যে এমন দায়িত্বজ্ঞানহীনের মতো আচরণ নেইমার কেন করলেন, তা নিয়ে অনেক সমালোচনা শুরু হয়েছিল। এখন জানা গেছে, অমন কিছুই করেননি নেইমার।অমন কিছু যে করেননি, সেটা বিবৃতি দিয়ে জানিয়েছে ‘এজেন্সিয়া ফ্যাব্রিকা’। তারা জানিয়েছে, ৫০০ জন নিয়ে নেইমারের পার্টি করার খবরটা ভুয়া। কিন্তু এরপরই তারা যা জানিয়েছে, তাতে নেইমারকে নিয়ে সমালোচনা বাড়বে বৈ কমবে না!

এজেন্সিয়া ফ্যাব্রিকা জানিয়েছে, ৫০০ জন নিয়ে পার্টি করেননি নেইমার। এমনকি ভবিষ্যতেও ৫০০ জনকে নিয়ে পার্টি করার কোনো ইচ্ছা নেই এই তারকার। তবে পার্টি অবশ্যই করবেন। সেটা বড়দিন নয়, বরং নতুন বছরকে স্বাগত জানানোর জন্য। যে পার্টি ৫০০ জন নয়, আসবেন ১৫০ জনের মতো। কিন্তু কে এই এজেন্সিয়া ফ্যাব্রিকা? তাদের ওপরেই নেইমার পার্টি আয়োজন করার দায়িত্ব দিয়েছেন।প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্রাজিলের রিও ডি জেনিরোর কোস্তা ভার্দে এলাকায় ১৫০ জনকে নিয়ে একটা পার্টির আয়োজন করতে চলেছে এজেন্সিয়া ফ্যাব্রিকা। সব স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখেই সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে আয়োজন করা হচ্ছে পার্টিটা। কোম্পানিটা আরও জানাচ্ছে, এটা একটা ব্যক্তিগত পার্টি। এর জন্য কোনো টিকিট বিক্রি করা হবে না।

জানা গেছে, নতুন বছরের পার্টি পাঁচ দিন ধরে চলবে। কিছুদিন আগেই চোটে পড়া নেইমার ফ্রান্স ছেড়ে ব্রাজিলে এসেছেন বেশ কিছুদিন হলো। নিজের দেশেই কাটাচ্ছেন বড়দিনের ছুটি। এর মধ্যেই করোনাভাইরাসের নিয়মনীতি তোয়াক্কা না করে সমালোচনার জন্ম দিচ্ছেন একের পর এক।করোনাভাইরাসের কারণে এমনিতেই ব্রাজিলের অবস্থা বেশ খারাপ। বিশ্বের যেসব দেশে করোনা সবচেয়ে বাজেভাবে আঘাত হেনেছে, ব্রাজিল তাদের অন্যতম। বলা হচ্ছে, এরই মধ্যে করোনার কারণে প্রায় দুই লাখ মানুষ মারা গেছেন দেশটিতে। এর মধ্যেই নেইমারের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ জন্ম দিয়েছে ক্ষোভের।

লিঁওর বিপক্ষে গোড়ালির চোটে পড়েছেন নেইমার। জানা গেছে, আগামী বছরের আগে আর মাঠে দেখা যাবে না এই ব্রাজিল তারকাকে। এর মধ্যেই ছাঁটাই হয়েছেন নেইমারদের ক্লাব কোচ টমাস টুখেল। চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে নিজের সাবেক ক্লাব বার্সেলোনার মুখোমুখি হবেন নেইমার।

 

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,