editor
প্রকাশিত: 12:41 PM, October 7, 2020
করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন রাজধানীর সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার রবি থিওডোর পিউরিফিকেশন সিএসসি। মঙ্গলবার সন্ধ্যায় তিনি চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর আসগর আলী হাসপাতালে মারা যান। তার মৃত্যুতে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।
মঙ্গলবার রাতে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তি দিয়ে বিদ্যালয়ের উপাধ্যক্ষ ব্রাদার চন্দন বেনেডিক্ট গোমেন সিএসসি এই মৃত্যুর খবর সবাইকে জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শ্রদ্ধেয় শিক্ষক, কর্মচারী, অভিভাবক এবং প্রিয় শিক্ষার্থীরা, গভীর শোক ও বেদনার সঙ্গে জানাচ্ছি যে, ব্রাদার রবি থিওডোর পিউরিফিকেশন, সিএসসি সন্ধ্যা: ৬টা ১৫ মিনিটে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে মারা গেছেন। তিনি কোভিড -১৯ এ ভুগছিলেন। পরে তার অগ্ন্যাশয়ের কিছুটা জটিলতা দেখা দেয়। বুধবার তার মরদেহ সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে রাখা হবে। বুধবার ব্রাদার রবির স্মরণে পৃথক পথক স্থানে ফিউনারাল অনুষ্ঠানের আয়োজন করা হবে।’
এতে আরও বলা হয়, ‘বুধবার সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত তার মরদেহ সেন্ট জোসেফ ক্যাম্পাসে রাখা হবে। তাকে পুরনো ঢাকার নারিন্দার ওয়ারিতে খ্রিস্টান কবরস্থানে দাফন করা হবে। তার জন্য আপনাদের ভালোবাসা, অকুণ্ঠ সমর্থন প্রার্থনার জন্য অনেক অনেক ধন্যবাদ। তার আত্মার সম্মানে বুধবারের অনলাইন ক্লাস বন্ধ থাকবে। আমরা আমাদের প্রিয় অধ্যক্ষের সম্মানে সোমবার শোক দিবস পালন করব। আসুন আমরা তাঁর বিদেহী আত্মার জন্য প্রার্থনা করি।’
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা