editor

প্রকাশিত: 6:46 AM, September 30, 2020

করোনা: আক্রান্ত-মৃত্যু বেড়েছে ভারতে

করোনা: আক্রান্ত-মৃত্যু বেড়েছে ভারতে

ডেস্ক রিপোর্ট :

ভারতে একদিনের ব্যবধানে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আবারও বেড়ে গেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮০ হাজারেরও বেশি মানুষ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৬২ লাখ পেরিয়ে গেছে।

একদিন আগেই দেশটিতে নতুন সংক্রমণ ছিল ৭০ হাজার ৫৮৯ এবং মৃত্যু হয়েছে ৭৭৬ জনের। কিন্তু গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যাও বাড়তে দেখা গেছে। দেশটিতে ২৪ ঘণ্টায় কোভিড ১৯ সংক্রমণে মারা গেছে এক হাজারের বেশি মানুষ।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, ভারতে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৮০ হাজার ৪৭২ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ১১৭৯ জনের। ফলে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬২ লাখ ২৫ হাজার ৭৬৪।

দেশটিতে বর্তমানে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৯ লাখ ৪০ হাজার ৪৪১। দেশজুড়ে মোট সুস্থ হয়ে উঠেছে ৫১ লাখেরও বেশি মানুষ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী, এখন পর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৯৭ হাজার ৪৯৭ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে উঠেছে ৮৬ হাজান ৪২৮ জন। এখন ভারতে সুস্থতার হার ৮৩ দশমিক ৩৩ শতাংশ। অপরদিকে মৃত্যু হার ১.৫৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে ১০ লাখ ৮৬ হাজার ৬৮৮ জনের দেহ থেকে নমুনা পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত ২১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। এখন পর্যন্ত দুই শতাধিক দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে।

এদিকে, এখন পর্যন্ত করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। কয়েকদিন আগেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. হর্ষ বর্ধন বলেছিলেন, বিশ্বের করোনায় মৃত্যুহার সবচেয়ে কম ভারতেই। গত মার্চ মাসে যেখানে করোনায় মৃত্যুহার ২ শতাংশের বেশি ছিল। এখন তা অনেকটাই কমে এসেছে।

ভারতে এখন পর্যন্ত করোনা সংক্রমণে শীর্ষ অবস্থানে রয়েছে মহারাষ্ট্র। এই তালিকায় থাকা অন্যান্য রাজ্যগুলো হলো কেরালা, তামিলনাড়ু, কর্নাটক এবং অন্ধ্রপ্রদেশ। এসব রাজ্যে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ দেখা গেছে।

 

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি ও দপ্তর সম্পাদকের বিবৃতিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি ও দপ্তর সম্পাদকের বিবৃতিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও

দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতির অভিযোগ

দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতির অভিযোগ

সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল

জামায়াত নেতা লোকমানকে ঘিরে গুঞ্জন

জামায়াত নেতা লোকমানকে ঘিরে গুঞ্জন

সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,

একসময়ের আ’লীগ ঘনিষ্ঠ বাবা-ছেলে এখন বিএনপিতে

একসময়ের আ’লীগ ঘনিষ্ঠ বাবা-ছেলে এখন বিএনপিতে

রাজনীতিতে সুবিধাবাদ আর রাতারাতি দলবদলের এক চাক্ষুষ উদাহরণ হয়ে উঠেছেন সিলেটের এক বাবা ও ছেলে। পটপরিবর্তনের পর অতীতে বাংলাদেশ আওয়ামী

‎‎জামিন আর ক্ষমতার ছায়ায় বহাল তবিয়তে অন্ধকার জগতের কারবারিরা

‎‎জামিন আর ক্ষমতার ছায়ায় বহাল তবিয়তে অন্ধকার জগতের কারবারিরা

‎সিলেটের জালালাবাদ থানার ভাগারপাড় গ্রামে ১৪ বছরের কিশোর মহিন হাসান বাপ্পিকে নৃশংস হত্যাচেষ্টার পর উত্তাল হয়ে উঠেছিল এলাকা। মানববন্ধন, প্রতিবাদ

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি: জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি: জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ সাম্প্রদায়িক

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র‍্যালি

আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা

আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা

মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে