editor
প্রকাশিত: 1:36 PM, December 13, 2020
অনলাইন ডেস্ক:
গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল ব্যাটিং করলেও ফিল্ডিংয়ের সময় মাঠে ছিলেন না। তামিমের অনুপস্থিতিতে বরিশালকে নেতৃত্ব দেন মেহেদী হাসান মিরাজ। শনিবার বেক্সিমকো ঢাকাকে ২ রানে হারিয়ে বঙ্গবন্ধু কাপের শেষ চার নিশ্চিত করে বরিশাল। শুক্রবার থেকেই শারীরিকভাবে অসুস্থ অনুভব করছিলেন তামিম। শনিবার সকালে কিছুটা ভালো অনুভব করায় ম্যাচ খেলার সিদ্ধান্ত নেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। ১৭ বলে ১৯ রান করেন তিনি। ব্যাটিংয়ের সময় দুর্বলতা অনুভব করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল টিমের পরামর্শে হোটেলে ফিরে যান তামিম।
আজ রোববার সকালে করোনা পরীক্ষার নমুনা নেয়া হয়েছে তামিমের। নিশ্চিত করেছে বরিশাল দলের একটি সূত্র।ফল নেগেটিভ আসলে তামিমের নেতৃত্বে আগামীকাল সোমবার এলিমিনেটরে ঢাকার মুখোমুখি হবে বরিশাল।
অসুস্থ অনুভব করায় শনিবার ব্যাটিং শেষে হোটেলে ফিরে যাবার খবর ফেসবুকে জানান তামিম। শনিবার রাতে অফিসিয়াল ফেসবুক পেজে তামিম লেখেন, ‘গতকাল থেকেই আমার শরীর একটু খারাপ ছিল। আজকে ব্যাটিং করে ড্রেসিং রুমে ফেরার পর শরীর আরও বেশি খারাপ করে। প্রচন্ড দুর্বল অনুভব করছিলাম। বিসিবির মেডিকেল টিম পরীক্ষা করে আমাকে দ্রুত হোটেলে ফিরে যাওয়ার পরামর্শ দেয়। আউট হয়ে ফেরার কয়েক ওভার পরই আমি হোটেলে ফিরে আসি। কালকে আমার সবধরনের পরীক্ষা করা হবে। সবার দোয়া কামনা করছি। সুস্থ থাকলে এলিমিনেটর ম্যাচ খেলব বলে আশা করছি।
S/H-(Rabbi-4)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,