editor

প্রকাশিত: 3:59 PM, September 19, 2020

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনায় দেশ এগিয়ে চলছে : স্থানীয় সরকারমন্ত্রী

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনায় দেশ এগিয়ে চলছে : স্থানীয় সরকারমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাবিশ্বে যখন করোনা আক্রান্ত দেশগুলোর অর্থনৈতিক অবস্থা মন্দার দিকে যাচ্ছে তখন আমাদের অর্থনৈতিক অবস্থা তুলনামূলকভাবে ভালো। সরকার প্রধানের দিক নির্দেশনায় দেশের মানুষের অগ্রগতির জন্য কাজ করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। লগডাউন থাকা স্বত্বেও দেশের প্রধান প্রধান নগরী ঢাকা, চট্টগ্রামসহ যেসব স্থানে ওয়াসার কার্যক্রম রয়েছে সেখানে পানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার।

শনিবার সকালে কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমির দু’দিন ব্যাপী ৫৩তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম এসব কথা বলেন।

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) এর ময়নামতি অডিটরিয়ামে শনিবার দু’দিন ব্যাপী ৫৩তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রেজাউল আহসানের সভাপতিত্বে গেষ্ট অব অনার হিসেবে আরও উপস্থিত ছিলেন সিরডাপের মহাপরিচালক ড. চার্ডস্যাক ভিরাপাত।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরো বলেন, করোনাকালীন সময়ে স্থানীয় সরকারের অধীনে থাকা মহানগর, জেলা পরিষদ, উপজেলা ও ইউনিয়ন পরিষদের প্রতিটি সদস্য নিরাপদ দূরত্বে থেকে জনগণের মাঝে সরকারের দেওয়া ত্রাণ বিতরণ করেছন। জনপ্রতিনিধিরাই নিজ নিজ এলাকার কার কার ত্রাণ প্রয়োজন এবিষয়টি ভালো করে জানার কারণেই সরকারের এই উদ্যোগ ছিল।

তিনি বলেন, কোভিডের কারণে স্থবির হওয়া দেশের অর্থনীতি উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রায় সব কার্যক্রম চালু রেখেছে। এসময় জনপ্রতিনিধিদের দিয়ে ব্যাপকভাবে ত্রাণ বিতরণ করা হয়। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে ও বাংলাদেশের পল্লী উন্নয়নে বার্ড অগ্রণী ভূমিকা পালন করেছে। বার্ডের পরীক্ষামূলক প্রকল্পগুলো সারাদেশে জাতীয় পর্যায়ে বাস্তবায়নের কথা স্মরণ করে তিনি আরো বলেন, বর্তমানে এলজিইডি, উপজেলা কমপ্লেক্স, বিএডিসি, বার্ডের সফল কর্মসূচির ফসল। স্থায়ীভাবে দেশের দারিদ্র্য বিমোচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন প্রসূত ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের আওতায় লালমাই-ময়নামতি প্রকল্পের মাধ্যমে লালমাই অঞ্চলের পাহাড়ি এলাকায় জনগণের জীবন-জীবিকার মানোন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের কথাও তিনি বলেন।

এছাড়াও তিনি সরকারের অগ্রাধিকারভূক্ত এজেন্ডা ‘আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়নে বার্ডকে অগ্রণী ভূমিকা গ্রহনের জন্য আহবান জানান।

মন্ত্রী অনুষ্ঠান শেষে লালমাই-ময়নামতি প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে ১০ লাখ ৫০ হাজার টাকা ঋণ বিতরণ করেন। বিশেষ অতিথির বক্তব্যে আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, বার্ড কুমিল্লা তথা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী স্বনামধন্য গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান। তিনি আরো বলেন, বার্ড অতীতের মতো ভবিষ্যতেও পল্লীর জনগণের উন্নয়নে নিবিড়ভাবে কাজ করে যাবে। সভাপতির বক্তৃতায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ রেজাউল আহসান বলেন, বার্ড বাংলাদেশের পল্লী উন্নয়নে সূতিকাগারের ভূমিকা পালন করেছে। বার্ডের পরীক্ষামূলক প্রকল্পগুলো সারাদেশে জাতীয় পর্যায়ে বাস্তবায়িত হয়েছে।

উল্লেখ্য, বার্ড গত অর্থবছরে ১০টি আন্তর্জাতিক কোর্সসহ মোট ২৬৩টি কোর্সের মাধ্যমে ৯৫৫০ জনকে প্রশিক্ষণ প্রদান করেন। জাতীয় পর্যায়ে প্রশিক্ষণের মধ্যে রয়েছে বিসিএস ক্যাডারভূক্ত কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ, বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ, বিভিন্ন প্রকল্পের তৃণমূল পর্যায়ের সুবিধাভোগীদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কোর্স। গবেষণা কার্যক্রমের অংশ হিসেবে বার্ড গত বার্ষিক পরিকল্পনা সম্মেলনের সিদ্ধান্তের আলোকে ১৪টি গবেষণা কর্ম সম্পন্ন করেছে। এছাড়াও বার্ড বর্তমানে সরকারের রাজস্ব খাতের অর্ন্তভুক্ত লালমাই-ময়নামতি প্রকল্প, বার্ড ভৌত সুবিধাদি উন্নয়ন প্রকল্প, বার্ড আধুনিকায়ন প্রকল্প এবং সিভিডিপি ৩য় পর্যায় প্রকল্পসহ বার্ড নিজস্ব অর্থায়নে আরো ১৩টি প্রকল্প বাস্তবায়ন করছে।

এর আগে অনুষ্ঠানের স্বাগত বক্তব্য বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) মোহাম্মদ আবদুল কাদের ও ধন্যবাদ বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক ড. মাসুদুল হক চৌধুরী  ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,