editor
প্রকাশিত: 8:21 PM, August 18, 2024
নিজ প্রতিষ্ঠানের কর্মীকে বরখাস্ত করে বিপাকে পড়েছেন মাইক্রোব্লগিং সাইট ‘এক্স’ (সাবেক টুইটার) এর কর্ণধার ইলন মাস্ক। এক কর্মীকে বরখাস্ত করে রীতিমত জরিমানা গুনতে হচ্ছে বিশ্বের সর্বোচ্চ এই ধনকুবেরকে। সম্প্রতি ফরচুনের এক রিপোর্টে এসেছে এ তথ্য।
রিপোর্টে বলা হয়েছে, ইলন মাস্ক ‘এক্স’ অধিগ্রহণের পর ২০২২ সালের ডিসেম্বরে গ্যারি রুনি নামের এক কর্মীকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়। তখন ‘এক্স’ এ গ্যারি ছিলেন একটি সিনিয়র পদে। এরপর ভুক্তভোগী কর্মী গ্যারি তার দেশ আয়ারল্যান্ডের আদালতে বরখাস্তের অভিযোগে ‘এক্স’ এর বিরুদ্ধে মামলা করেন। পরে সেই মামলার রায় হয়। যেখানে ‘এক্স’-কে গ্যারির ক্ষতিপূরণ হিসেবে ৬ লাখ ২ হাজার ৬৪০ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৭ কোটি টাকা দেওয়ার আদেশ দেওয়া হয়।
এ বিষয়ে ‘এক্স’ এর ওয়ার্কপ্লেস রিলেশনস কমিশন সূত্র জানিয়েছে, দীর্ঘ সময় ধরে কাজ করার জন্য গ্যারিকে ই-মেইল পাঠানো হয়েছিল। ঘটনাটি ২০২২ সালের নভেম্বরের। মাস্ক এক্স অধিগ্রহণের পরপরই তার কর্মীদের ইমেইল পাঠিয়ে জানিয়ে দেন যে, তাদের কাজের সময় আরও বাড়াতে হবে। তখন গ্যারি রুনিসহ বাকি কর্মীদের একদিন সময় বেঁধে দেওয়া হয়।
সেই ইমেইলে প্রশ্ন রাখা হয়, প্রতিষ্ঠানের এই প্রস্তাবের সাথে তারা সম্মত কি না। পরে এমন ইমেইল আসার পর যারা সম্মত হয়নি, তারা স্বেচ্ছায় প্রতিষ্ঠানটি ছেড়ে দেয় বলে বিবেচিত হয়।
উল্লেখ্য, গ্যারি ২০১৩ সাল থেকে এক্স (টুইটার) এ কাজ করছিলেন।
সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের
“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন