admin

প্রকাশিত: 3:27 PM, January 23, 2026

কল্যাণ রাষ্ট্র গঠনে ১০ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করুন: মাওলানা হাবিবুর রহমান

কল্যাণ রাষ্ট্র গঠনে ১০ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করুন: মাওলানা হাবিবুর রহমান

3

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১০ দল মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, এদেশে বসবাসরত আমরা ৪ জাতি ঐক্যবদ্ধ হয়েছি। মানুষ চাঁদাবাজি, অন্যায়, দুর্নীতি ও লুটতরাজ থেকে বাঁচতে চায়। একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে দশ দলে মিলে ঐক্যজোট হয়েছি। দলমত নির্বিশেষে এক হয়ে কাজ করতে পারলে কাঙ্খিত উন্নয়ন ও পরিবর্তন সম্ভব হবে। দাঁড়িপাল্লার এই অফিস হবে দশ দলীয় জোটের বিজয়ের প্রতীক। এখান থেকেই সিলেট-১ আসনে গণভোটে ‘হ্যা’ এবং দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের সকল পরিকল্পনা বাস্তবায়িত হবে।

7

তিনি গতকাল বৃহস্পতিবার সিলেট নগরীর ধোপাদিঘীরপাড়স্থ ইউনাইটেড সেন্টারের সামনে সিলেট-১ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ সম্মিলিতভাবে সিলেট-১ আসনের ১০ দল মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমানের প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন।

1

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমীর ও মহানগর ১০ দলীয় জোটের সমন্বয়ক মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- এনসিপির জেলা আহ্বায়ক মো: জুনেদ আহমদ, সিলেট জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট শামসুল হক, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব মাওলানা এমরান আলম, এনসিপির সিলেট মহানগর আহ্বায়ক এডভোকেট মোঃ আব্দুর রহমান আফজাল, এবি পার্টির সিলেট মহানগর আহ্বায়ক মো. ওমর ফারুক, খেলাফত মজলিসের সিলেট মহানগরীর সহ-সভাপতি শাহ আশিকুর রহমান, এলডিপি সিলেট মহানগর আহ্বায়ক মোজাম্মেল হোসেন লিটন ও জাগপা মহানগরের যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন।

ক্বারী মুফতি হাফিজ মুশাহিদ আহমদের কোরআন তিলাওয়াতের মধ্যে দিয়ে সুচীত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ ও সিলেট মহানগর শিবিরের সভাপতি শাহীন আহমদ।

2

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ সংবাদ

নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

5 সিলেট মহানগরীর নবীনচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার

শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে: অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা

শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে: অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা

5 সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা বলেছেন, শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে

জিপিএ-৫ নয়, সুশিক্ষায় আলোকিত সুনাগরিক হও: প্রফেসর ড. মো. দীদার চৌধুরী

জিপিএ-৫ নয়, সুশিক্ষায় আলোকিত সুনাগরিক হও: প্রফেসর ড. মো. দীদার চৌধুরী

4 স্কলার্সহোম মেজরটিলা কলেজের এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫-সহ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। 7 বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলেজ প্রাঙ্গণে

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

2 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

7 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

8 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

7 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

2 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক

1
4