editor
প্রকাশিত: 2:50 PM, May 14, 2026
সিলেটের মেজরটিলা এলাকায় বসবাসরত কানাইঘাট উপজেলার বাসিন্দাদের নিয়ে গঠিত একমাত্র সংগঠন ‘কানাইঘাট অ্যাসোসিয়েশন, মেজরটিলা’-এর পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১৩ মে) নগরীর মেজরটিলাস্থ মানারা রেস্টুরেন্টে আয়োজিত এক সাধারণ সভায় আগামী এক বছরের জন্য ২৭ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মো: এনামুল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে আবুল কাশেম সুমন মনোনীত হয়েছেন।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিকুর রহমান, সহ সভাপতি শামীম আহমদ, মো: ইয়াহইয়া,জসিম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক সুলেমান আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাসুম আহমদ চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসিত মাখন, কোষাধ্যক্ষ সাইদুর রহমান নাবিল,শিক্ষা ও সাহিত্য সম্পাদক লুৎফুর রহমান তোফায়েল, সহ শিক্ষা ও সাহিত্য সম্পাদক সবুর উদ দৌলা, মিডিয়া সম্পাদক তাওহীদুল ইসলাম, প্রচার সম্পাদক জিল্লুর রহমান কামিল,সহ প্রচার সম্পাদক শাকের আহমদ,দপ্তর সম্পাদক আমিনুর রশীদ,আপ্যায়ন সম্পাদক আব্দুন নূর,আইন সম্পাদক অ্যাড. ওলিউর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কামরুল ইসলাম, ধর্ম সম্পাদক সিরাজ উদ্দিন এবং সম্মানিত সদস্য জাকারিয়া আল মামুন, বাহার উদ্দিন চৌধুরী, সুহেল আহমদ,কামাল উদ্দিন, আব্দুর রশীদ, লুৎফুর রহমান ও নজরুল ইসলাম।
কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আবু বকর।
সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রবীণ মুরব্বি হাজী আলা উদ্দিন, হাজী নুরুল হক, হেলাল আহমদ, জাকারিয়া আল মামুন, কামাল আহমদ এবং শামীম আহমদসহ আরও অনেকে।
সভায় বক্তারা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, এই সংগঠনটি মেজরটিলায় বসবাসরত কানাইঘাটবাসীদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বের সেতুবন্ধন হিসেবে কাজ করবে।
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও
সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল
সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,
রাজনীতিতে সুবিধাবাদ আর রাতারাতি দলবদলের এক চাক্ষুষ উদাহরণ হয়ে উঠেছেন সিলেটের এক বাবা ও ছেলে। পটপরিবর্তনের পর অতীতে বাংলাদেশ আওয়ামী
সিলেটের জালালাবাদ থানার ভাগারপাড় গ্রামে ১৪ বছরের কিশোর মহিন হাসান বাপ্পিকে নৃশংস হত্যাচেষ্টার পর উত্তাল হয়ে উঠেছিল এলাকা। মানববন্ধন, প্রতিবাদ