editor
প্রকাশিত: 9:50 AM, September 16, 2020
ডেস্ক রিপোর্ট
সিলেট বিভাগের ১৬ পৌরসভার ‘ভোটযুদ্ধ’ ডিসেম্বরে অনুষ্ঠিত হবে । এ খবরে ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়েছে প্রার্থীদের মধ্য। সিলেটের কানাইঘাটে মেয়র, কাউন্সিলর পদের প্রার্থীরা ইতিমধ্যেই মাঠে নেমেছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানায়, সিলেট জেলার কানাইঘাট পৌরসভাটি “খ” শ্রেণীর। পৌরসভার মেয়াদ পূর্ণ হবে আগামী ২ মার্চ । কানাইঘাট পৌরসভা গঠন হয় ২০০৫ সালে, আয়তন ৪৬৭৩.৯৫ একর, জনসংখ্যা ৩৫৪২১জন, ভোটার সংখ্যা ১৮৭৬৫জন (প্রায়)।
মনোনয়ন প্রত্যাশীরা ইতোমধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন। দলীয় প্রতীকে নির্বাচন চালু হওয়ায় ইতিমধ্যে নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন পেতে প্রার্থীরা কেন্দ্রে তদবির শুরু করেছেন। নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে ইচ্ছুক বিভিন্ন দলের প্রভাবশালী একাধিক নেতা ভোটের মাঠে নামছেন এমন আলোচনা চলছে পৌরসভার অলিগলিতে।
অনেকে ব্যানার ফেস্টুন ও পোস্টার ছাপিয়ে নিজের প্রার্থীতার বিষয়ে জানান দেওয়ায় তাদের অতীত বর্তমান এবং ভবিষ্যত নিয়েই চায়ের কাপে আলোচনা চলছে। ক্ষমতাসীন দল হওয়ার পাশাপাশি বিএনপি থেকেও প্রার্থী হিসেবে একাধিক নেতার নাম লোকমুখে ঘুরে বেড়াচ্ছে। অনেক আগে থেকে বিভিন্ন সভা, সেমিনার ও সামাজিক অনুষ্ঠান কিংবা সেবামূলক কার্যক্রম পরিচালনা করায় এমনটি মনে করছেন সবাই। তবে এখনো দলীয়ভাবে কোন প্রার্থীকে মনোনয়ন দেওয়ার বিষয়টি খোলাসা করা হয়নি।
মেয়র পদে প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, বর্তমান মেয়র নিজাম উদ্দিন, সাবেক মেয়র কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক প্রিন্সিপাল সিরাজুল ইসলাম, কুয়েত প্রবাসী কাওছার আহমদ, সাবেক ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, পৌর আওয়ামীলীগের সভাপতি কে এইচ এম আব্দুল্লাহ, বর্তমান কাউন্সিলর হাজী শরীফ উদ্দিন, সাবেক মেয়র প্রার্থী চিত্র শিল্পী ভানুলাল দাস, সুহেল আমীন, জাতীয় পার্টি থেকে বাবুল আহমদ, সাবেক বিএনপি থেকে ধানের শীর্ষে প্রার্থী রহিম ভরসা, জাসদ থেকে তাজ উদ্দিন ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।