editor
প্রকাশিত: 8:07 PM, August 27, 2024
কাপ্তাই হ্রদের পানির স্তর না কমায় কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেল ৩টা থেকে দুই ফুট করে খুলে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৩৬ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে।
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র সূত্র জানায়, কাপ্তাই হ্রদের পানি ধারণ ক্ষমতা এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় হ্রদের পানির উচ্চতা ১০৮.৫০ ফুট এমএসএল (মিনস সি লেভেল) রেকর্ড করা হয়। যা বিপৎসীমার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় হ্রদের পানির উচ্চতা ১০৮.৯২ এমএসএল রেকর্ড করা হয়েছে।
এর আগে, সোমবার সকাল ১০টায় পানির উচ্চতা রেকর্ড করা হয় ১০৮.৬৭ ফুট এমএসএল। কাপ্তাই হ্রদে পানি ধারণ ক্ষমতা ১০৯ ফুট এমএসএল।
কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আবদুজ্জাহের বলেন, মঙ্গলবার দুপুরের পর থেকে দুই ফুট করে গেট খুলে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৩৬ হাজার কিউসেক পানি নির্গত হচ্ছে। পাশাপাশি বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে প্রতি সেকেন্ডে ৩২-৩৩ হাজার কিউসেক পানি বেরিয়ে যাচ্ছে। কেন্দ্রে পাঁচটি ইউনিট থেকে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট।
1 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
7 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির (এমপি) বলেছেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক
8 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
2 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
1 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
7 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি
1 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 4 সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং
6 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে