editor
প্রকাশিত: 6:28 PM, December 1, 2020
অনলাইন ডেস্ক ::
কক্সবাজার জেলা কারাগারের বিভিন্ন ওয়ার্ড প্রতিদিন তালাবদ্ধ হয় বিকেল পাঁচটায়। কিন্তু সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওয়ার্ডের বাইরের সিঁড়িঘরে পাওয়া গেল গলায় ফাঁস লাগানো বন্দীর লাশ। এটি হত্যা না আত্মহত্যা, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
ওই ঘটনা তদন্তে আজ মঙ্গলবার কারা কর্তৃপক্ষ দুটি ও জেলা প্রশাসন একটি গঠন করেছে। কারা কর্তৃপক্ষ দুদিন ও জেলা প্রশাসন তিন দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে।
ওই হাজতির নাম মো. মোস্তফা (২৫)। তিনি সদর উপজেলার ইসলামাবাদ গ্রামের বশির আহম্মদের ছেলে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস বলেন, মারামারির মামলায় মোস্তফাকে গ্রেপ্তার করে গত ১৭ নভেম্বর কারাগারে পাঠায় পুলিশ। তাঁর মৃত্যুর রহস্য উদ্ঘাটনে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশের যৌথ তদন্ত চলছে। এরপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
1 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
5 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
6 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
2 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
7 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
7 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
7 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
6 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি