editor
প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০২০
নিজস্ব প্রতিবেদক:-
সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনের কালো ধোঁয়া বের হলে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অবশ্য এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
গতকাল শনিবার সকাল পৌনে ৭টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশে সিলেট ছেড়ে যায়। পথিমধ্যে মাইজগাঁও স্টেশনের আগে কটালপুর এলাকায় পৌঁছার পর দুই বগির মধ্যে আগুন লেগে ধোঁয়া বের হতে থাকে।
পরে ট্রেনটি মাইজগাঁও স্টেশনে থামলে সংশ্লিষ্টরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনের ধোঁয়া বের হওয়ার কারণে ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এসময় যাত্রীরা চিৎকার শুরু করলে ট্রেন থামিয়ে দেওয়া হয়। খবর পেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানার একটি টিম ঘটনাস্থল উপস্থিত হয়।
সিলেট রেলওয়ে স্টেশন ব্যবস্থাপক খলিলুর রহমান বলেন, ট্রেনটি ৬টা ১৫ মিনিটে সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। পৌনে ৭টার দিকে কটালপুর এলাকায় পৌঁছামাত্র দুই বগির মধ্যে স্পার্কিংয়ের কারণে ধোঁয়া বের হয়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দিলে ট্রেন থামিয়ে দেওয়া হয়। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অবশ্য মাইজগাঁও স্টেশনে ট্রেনটি পৌঁছার পর সংশ্লিষ্টরা মেরামত করলে এটি পুণরায় ঢাকার উদ্দেশে রওয়ানা হয়।
5 সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে
1 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫)
1 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।
5 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
8 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর
7 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
1 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
3 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬