editor

প্রকাশিত: 6:41 PM, January 3, 2021

কিউই পেসারদের তোপ সামলে আজহার-রিজওয়ানের লড়াই

কিউই পেসারদের তোপ সামলে আজহার-রিজওয়ানের লড়াই

অনলাইন ডেস্ক:

প্রথম টেস্ট হেরে ঘুরে দাঁড়ানোর মিশনে রোববার দ্বিতীয় ম্যাচে নামে পাকিস্তান। ইনজুরি থেকে সেরে না ওঠায় ছিলেন না নিয়মিত অধিনায়ক বাবর আজম। ক্রাইস্টচার্চে প্রথম দিনে ২৯৭/১০ রান করে পাকিস্তান।হ্যাগলি ওভালে টসে জিতে পাকিস্তানকে ব্যাট করার আমন্ত্রণ জানান স্বাগতিক অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথম টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ হয়েছিল বাবর আজম বিহীন পাকিস্তানের টপ অর্ডার। ব্যর্থতা মুছে ঘুরে দাঁড়াতে পারেননি দুই ওপেনার শান মাসুদ ও আবিদ আলী (২৫ রান)। শান মাসুদ রানের খাতা খোলার আগেই বিদায় নেন। হারিস সোহেল (১ রান) টানা তৃতীয় ইনিংসে ব্যর্থ হলেন দুই অঙ্কে পৌঁছাতে।

আগের টেস্টের দ্বিতীয় ইনিংসের সেঞ্চুরিয়ান ফাওয়াদ আলম ফেরেন ২ রান করে।স্বাগতিক পেসারদের গতি আর সুইংয়ে ৮৩ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে পাকিস্তান। সেসময় দলের হাল ধরেন আজহার আলী ও ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। বাবর আজমের জায়গায় তিন নম্বরে নেমে প্রতিরোধ গড়েন আজহার আলী। তার সঙ্গী রিজওয়ানও দারুণ দৃঢ়তা দেখান। পঞ্চম উইকেটে ২১ ওভারে দু’জন যোগ করেন ৮৮ রান। কাইল জেমিসনের চতুর্থ শিকার হয়ে ফেরেন রিজওয়ান (৬১ রান)। টানা পঞ্চম টেস্ট ইনিংসে ফিফটির দেখা পেলেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

ফাহিম আশরাফকে সঙ্গে নিয়ে ষষ্ঠ উইকেটে ৫৬ রানের আরেকটি জুটি গড়েন আজহার আলী। ১৮তম টেস্ট সেঞ্চুরির পথে থাকা আজহারকে ৯৩ রানে ফেরান ম্যাট হেনরি। বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ প্রথম টেস্টে করেছিলেন ৯১ রান। এবার করলেন ৪৮ রান। অভিষিক্ত জাফর গোহারের ব্যাট থেকে আসে ৩৪ রান। কাইল জেমিসন ৬৯ রানে নেন ৫ উইকেট। মাত্র ষষ্ঠ টেস্ট খেলতে নামা জেমিসন টেস্টে তৃতীয়বার পেলেন ৫ উইকেটের দেখা। দুটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি।

S/H-(Rabbi-4)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,