editor
প্রকাশিত: 8:54 AM, September 30, 2020
কিশোরগঞ্জের যুবলীগ নেতা ইউসুফ হোসেন মনি হত্যার আসামিদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরের সামনের সড়কে এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, যুবলীগ নেতা মনিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। ঘটনার পর পুলিশ কয়েকজন আসামীকে গ্রেফতার করলেও মূল আসামি নয়ন, নিয়াজ, রাজীব, সানা, মোবারকসহ কয়েকজন আসামি এখনও ধরা-ছোঁয়ার বাইরে। তারা অবিলম্বে আসামিদের গ্রেফতারের দাবি জানান।
এতে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, পৌরসভার কাউন্সিলর ও নিহত ইউসুফ মনির ছোট ভাই ইয়াকুব সুমন, যুবলীগ নেতা পল্লব কর, কামালিয়ারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমীন প্রমুখ।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৭ জানুয়ারি রাতে শহরের রথখলা এলাকায় যুবলীগ নেতা ইউসুফ হোসেন মনিকে কুপিয়ে হত্যা করা হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,