editor
প্রকাশিত: 3:48 PM, January 4, 2021
অনলাইন ডেস্ক:
কুলাউড়া পৌরসভা নির্বাচনে অংশগ্রহণকারী দুই মেয়র ও ৯ কাউন্সিলারসহ ১১ প্রার্থীকে নির্বাচনী প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন করার দায়ে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।রোববার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেনের নেতৃত্বে জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।যাদের বিরুদ্ধে জরিমানা করা হয়েছে, তারা হলেন- মেয়রপ্রার্থী সিপার উদ্দিন আহমদ (নৌকা) ৮ হাজার টাকা ও স্বতন্ত্র প্রার্থী শাজাহান মিয়া (জগ) ৮ হাজার টাকা, ১নং সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর প্রার্থী সুফিয়া বেগম চৌধুরী ৩ হাজার টাকা, ২নং সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর প্রার্থী রাজিয়া সুলতানা চৌধুরী ৩ হাজার টাকা ও রেহানা পারভীন ২ হাজার টাকা।এ ছাড়া ৩নং সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর প্রার্থী নার্গিস আক্তার ২ হাজার টাকা ও সুমাইয়া রহমান ৩ হাজার টাকা, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী কামাল আহমদ ৩ হাজার, ৫নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জহির খান ৩ হাজার, হারুনুর রশীদ ভূঁইয়া ৫ হাজার টাকা এবং ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জহিরুল ইসলাম খান ৩ হাজার টাকাসহ ১১ প্রার্থীকে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়।জানা যায়, রোববার রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. আহসান ইকবাল ও কুলাউড়া থানা পুলিশের সহযোগিতায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে অভিযান পরিচালনা করেন।অভিযানকালে গাড়িতে একাধিক মাইক ব্যবহার, নির্দিষ্ট সাইজের চেয়ে অতিরিক্ত সাইজের পোস্টার ব্যবহার ও দোকানপাটসহ বিভিন্ন স্থানে স্টিকার লাগানোর অপরাধে দুই মেয়রপ্রার্থীসহ ১১ প্রার্থীকে ৪৩ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. আহসান ইকবাল জানান, নির্বাচনের পূর্বমুহূর্ত পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে এবং এমন অভিযান অব্যাহত থাকবে। কুলাউড়া পৌরসভা এলাকায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।উল্লেখ্য, দেশবাপী অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে আগামী ১৬ জানুয়ারি কুলাউড়া পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
S/H-(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,