editor

প্রকাশিত: 11:43 AM, October 13, 2026

কুশিয়ারা ও সুরমায় অবাধে অবৈধ বালু উত্তোলন, নীরব প্রশাসন

বিএনপি-জামায়াত-আওয়ামী লীগের ‘যৌথ’ সিন্ডিকেট

কুশিয়ারা ও সুরমায় অবাধে অবৈধ বালু উত্তোলন, নীরব প্রশাসন

সিলেটের বিয়ানীবাজারের কুশিয়ারা এবং গোলাপগঞ্জ-গোবিন্দগঞ্জ সীমানাঘেঁষা সুরমা নদী থেকে ড্রেজার ও বলগেট বসিয়ে অবাধে বালু উত্তোলনের মহোৎসব চলছে। দিন-রাত প্রকাশ্যে নদীখেকো সিন্ডিকেটের এই তাণ্ডব চললেও প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনিয়ন্ত্রিত এই বালু উত্তোলনের ফলে ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে শত শত পরিবারের ভিটেমাটি।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বিয়ানীবাজার উপজেলার ০৪ নম্বর শেওলা ইউনিয়নের ০২ নম্বর ওয়ার্ডের দিঘলবাগ এলাকায় কুশিয়ারা নদী থেকে দুটি ড্রেজার বসিয়ে দীর্ঘদিন ধরে বালু তুলে আসছে স্থানীয় এক প্রভাবশালী সিন্ডিকেট। অপরিকল্পিতভাবে নদী খুঁড়ে বালু তোলার কারণে ইতোমধ্যে এলাকার প্রায় দুই শতাধিক পরিবারের ভিটেমাটি নদীভাঙনে বিলীন হয়ে গেছে। বর্তমানে আরও অন্তত ৩০ থেকে ৪০টি পরিবার, কয়েকটি পারিবারিক কবরস্থান এবং একটি জামে মসজিদ মারাত্মক ভাঙনঝুঁকিতে রয়েছে।

শুধু তাই নয়, সম্প্রতি সরকারিভাবে প্রায় এক কোটি টাকা ব্যয়ে নির্মিত এলাকার একমাত্র মূল রাস্তাটিও নদীগর্ভে বিলীন হতে বসেছে। নদীর স্বাভাবিক গতিপথ নষ্ট হয়ে তীরবর্তী পুরো জনপদ এখন চরম হুমকির মুখে।

এলাকাবাসীর পক্ষে বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক মো: আলা উদ্দিন সিলেট-০৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর কাছে একটি লিখিত আবেদন জানান। সংসদ সদস্য আবেদনটি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) নির্দেশ দিলেও বাস্তবে বালু উত্তোলন বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের।

অন্যদিকে, দিনের বেলায় কুশিয়ারায় তাণ্ডব চললেও সুরমা নদীর বৈটিকর, হেতিমগঞ্জ ও তুরুকভাগ এলাকায় প্রতি রাতে নামছে মাটি ও বালুখেকো সিন্ডিকেট। দলীয় পরিচয়ের আড়ালে স্থানীয় আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের কতিপয় প্রভাবশালী ব্যক্তি একজোট হয়ে এই সিন্ডিকেট গড়ে তুলেছে। আইন-কানুনের তোয়াক্কা না করে রাতের আঁধারে সুরমা নদী থেকে লাখ লাখ টাকার বালু ও মাটি লুটে নেওয়া হচ্ছে।

গণমাধ্যমে এ নিয়ে একাধিকবার সংবাদ প্রকাশ হলেও প্রশাসনের নীরব ভূমিকা নদীখেকোদের আরও বেপরোয়া করে তুলেছে বলে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেন।

প্রকাশ্যে ও গোপনে নদী ধ্বংসের এমন উৎসব বন্ধে অবিলম্বে কুশিয়ারা ও সুরমা নদীতে মোবাইল কোর্ট পরিচালনাসহ নিয়মিত কড়া অভিযান চালানোর দাবি জানিয়েছেন বিয়ানীবাজার ও আশপাশের ভুক্তভোগী মানুষ। একইসাথে নদী ধ্বংসের পেছনে জড়িত প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

একক প্রার্থী দেওয়ার প্রস্তুতি বিএনপির, শঙ্কা জামায়াত-এনসিপির

একক প্রার্থী দেওয়ার প্রস্তুতি বিএনপির, শঙ্কা জামায়াত-এনসিপির

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১শে জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭শে মের

ফুটেজ সংগ্রহে ইউএনওর সিএ’র বাধার মুখে গণমাধ্যমকর্মী

ফুটেজ সংগ্রহে ইউএনওর সিএ’র বাধার মুখে গণমাধ্যমকর্মী

সিলেটের কানাইঘাট বাজারে ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে সংবাদ সংগ্রহের সময় বাধার মুখে পড়েছেন স্থানীয় এক গণমাধ্যমকর্মী। আজ গতকাল সোমবার বিকেল

সিসিকের ‘মাস্টাররোল’ কর্মচারীদের মানবেতর জীবন ও মিরাজের সংগ্রামের গল্প

সিসিকের ‘মাস্টাররোল’ কর্মচারীদের মানবেতর জীবন ও মিরাজের সংগ্রামের গল্প

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি

আম্বরখানা সুরমা সুপার মার্কেটে দালাল চক্রের দৌরাত্ম্য

আম্বরখানা সুরমা সুপার মার্কেটে দালাল চক্রের দৌরাত্ম্য

সিলেটের আম্বরখানা সুরমা সুপার মার্কেট ও মানি এক্সচেঞ্জ বিল্ডিং এলাকায় এক শ্রেণির সক্রিয় দালাল চক্রের অপতৎপরতা চরম রূপ ধারণ করেছে।

তামাবিলে অধরা জালাল উদ্দিন

তামাবিলে অধরা জালাল উদ্দিন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর ঘিরে মিথানল আমদানি, সীমান্তকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য, পাথর ডাম্পিং এবং কথিত সিন্ডিকেটের প্রভাব নিয়ে নতুন করে আলোচনা

কুশিয়ারা ও সুরমায় অবাধে অবৈধ বালু উত্তোলন, নীরব প্রশাসন

কুশিয়ারা ও সুরমায় অবাধে অবৈধ বালু উত্তোলন, নীরব প্রশাসন

সিলেটের বিয়ানীবাজারের কুশিয়ারা এবং গোলাপগঞ্জ-গোবিন্দগঞ্জ সীমানাঘেঁষা সুরমা নদী থেকে ড্রেজার ও বলগেট বসিয়ে অবাধে বালু উত্তোলনের মহোৎসব চলছে। দিন-রাত প্রকাশ্যে

কোম্পানীগঞ্জে পাথর আটক ও ঘুষের অভিযোগে তোলপাড়

কোম্পানীগঞ্জে পাথর আটক ও ঘুষের অভিযোগে তোলপাড়

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাড়ুয়া এলাকায় পাথর বহনকারী ট্রাক ও ক্রাশার মিল মালিকদের রেহাই দিয়ে কেবল বৈধ ক্রেতার মালামাল আটকে

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ: বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ: বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণবিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক