editor
প্রকাশিত: 11:44 AM, September 20, 2020
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কারাবন্দি জামালপুরের সদর উপজেলার চানপুর হরিনাকান্দা গ্রামের এবি ইউনুস আলী ওরফে ইউনুস মৌলভীর মৃত্যু হয়েছে।
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে রোববার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে আনা হয়। সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া।
মারা যাওয়া এবি ইউনুস আলী ওরফে ইউনুস মৌলভী (৭৩) জামালপুরের সদর উপজেলার চানপুর হরিনাকান্দা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। তার বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে হাজতবাস করছিলেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতবাস অবস্থায় অসুস্থ হয়ে পড়লে রোববার সকালে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসা হয়। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর সকাল ৭ টা ১২ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।
8 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
7 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
1 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
5 মো: আল-আমিন মিয়া 3 সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি
7 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
4 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
4 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
5 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা