editor
প্রকাশিত: 5:58 PM, July 6, 2022
বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পুর্ণাছগাম উচ্চ বিদ্যালয়ে এলাকার বন্যাদূর্গত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে উপজেলার পুর্ণাছগাম উচ্চ বিদ্যালয়ে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন সমিতির নেতৃবৃন্দ। এছাড়া সমিতির নেতৃবৃন্দ বিদ্যালয়ের বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ কেনার জন্য কিছু নগদ অর্থও প্রদান করেন।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি আবু সাঈদ ভূইয়া, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মাহমুদ সালমী, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, বাসমাশিস সিলেট অঞ্চলের সভাপতি কবির খান, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মাহমুদুর রহমান, কেন্দ্রীয় সহ-সম্পাদক শওকত হোসেন, কেন্দ্রীয় সদস্য আবু নছর মো. সুফিয়ান, আল ইমরান, বাসমাশিস চট্টগ্রাম অঞ্চলের সেক্রেটারী আফছার উদ্দিন রাজু, ঢাকা অঞ্চলের সেক্রেটারী রমজান আলী, কেন্দ্রীয় সহ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সিলেট অঞ্চলের যুগ্ম সম্পাদক আবুল খায়ের, সহ সম্পাদক জয়নাল আবেদীন, বাসমাশিস সুনামগঞ্জ জেলার সভাপতি হাফিজ মশহুদ চৌধুরী। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিও ত্রান বিতরণের সময় উপস্থিত ছিলেন।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় সভাপতি আবু সাঈদ ভূইয়া বলেন, আমাদের সবাইকে পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানো উচিত। আমাদের একটু সহযোগিতা হয়তো তাদের মনে একটু হলেও প্রশান্তি এনে দিতে পারে। এখনও অনেকে পানি বন্দি রয়েছেন। তাদের সবাইকে সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বাসমাশিস নেতৃবৃন্দ, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহযোগিতায় অত্যন্ত সুশৃংখলভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় বাসমাশিস সিলেট অঞ্চল ও জেলার অন্যান্য নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক