editor
প্রকাশিত: 12:17 AM, November 2, 2022
স্পোর্টস ডেস্ক:: অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়ে বিড়ম্বনায় পড়েছে ভারতীয় দল। টিম হোটেলে ঠাণ্ডা খাবার, অপর্যাপ্ত সুযোগ-সুবিধার অভিযোগ তো ছিলই, এরপর বিরাট কোহলির হোটেল কক্ষের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে হোটেলের কয়েকজন কর্মীর বিরুদ্ধে।
সোশ্যাল সাইটে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন কোহলি। এরপর সেই অভিযুক্ত হোটেলকর্মীদের বরখাস্ত করা হয়েছে।
সূত্রের বরাত দিয়ে ভারতের গণমাধ্যম জানিয়েছে, কোহলি ওই ভিডিও নিজের সোশ্যাল সাইট ইনস্টাগ্রামে শেয়ার করার পর টনক নড়ে হোটেল কর্তৃপক্ষের। পার্থের ওই হোটেলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে জানানো হয়, এ ধরনের আচরণ তারা কোনোমতেই বরদাশত করবে না।
যে কর্মীরা দোষী তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ভিডিওটি সরিয়ে দেওয়া হয়েছে সোশ্যাল সাইট থেকে। একই সঙ্গে জানানো হয়েছে, ভারতীয় ক্রিকেট দল এবং আইসিসির তদন্তে সব রকম সহযোগিতা করা হবে।
এদিকে বিরাট কোহলির কাছে সেই হোটেল কর্তৃপক্ষ নাকি জানতে চেয়েছিল যে, তিনি কোনো অভিযোগ করবেন কি না। উত্তরে ভারতের সাবেক অধিনায়ক ও টপ অর্ডার ব্যাটার নাকি জানিয়েছেন, তিনি চান না। তিনি এ ঘটনা নিয়ে বেশি জল ঘোলা করতে চাইছেন না। তবে হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের ঘটনা যাতে আর ভবিষ্যতে না ঘটে, সেটা নিশ্চিত করা হবে।
দুদিন আগে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছিলেন কোহলি। যেখানে দেখা যাচ্ছে, কোহলির অনুপস্থিতির সুযোগে কয়েকজন ব্যক্তি তার রুমে ঢুকে ভিডিও করছেন। ব্যক্তিগত সামগ্রীর ভিডিও তুলছেন তারা। কোহলির জুতা, জামা-কাপড়, বিছানা থেকে শুরু করে শৌচাগারেরও ভিডিও পর্যন্ত করা হয়েছে! সেই সময়ই দেখা যায় তিন ব্যক্তি কোট-প্যান্ট পরা অবস্থায় সেই কক্ষে আছেন। পোশাক দেখে মনে হচ্ছে, তারা হোটেলেরই কর্মী।
ভিডিও শেয়ার করে কোহলি লিখেছিলেন, ‘আমি জানি, ভক্তরা সব সময় তাদের প্রিয় খেলোয়াড়কে দেখে আনন্দ পান, তার সঙ্গে দেখা করতে চান। আমি এই অনুভূতিকে সম্মান করি। কিন্তু এই ভিডিও দেখে আমি আতঙ্কিত। যদি আমার হোটেলের ঘরেই আমার গোপনীয়তা রক্ষা না হয়, তা হলে কোথায় হবে? এই ধরনের ভালোবাসা আমি চাই না। এভাবে কারও ব্যক্তিগত পরিসরে প্রবেশ করা ঠিক নয়। দয়া করে সবার ব্যক্তিগত জীবনকে সম্মান করুন। তাদের বিনোদনের সামগ্রী করে তুলবেন না। ‘
অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারও এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি লিখেছেন, ‘এটা খুব বিরক্তিকর ঘটনা। মেনে নেওয়া যায় না। ‘
এর আগে একই হোটেলের বিরুদ্ধে ঠাণ্ডা খাবার সরবরাহের অভিযোগ তোলেন ভারতীয় ক্রিকেটাররা। সেইসঙ্গে তাদের টিম হোটেলের মান নিয়েও প্রশ্ন তুলেছিলেন তারা।
ডিএসএস/২ নভেম্বর/পিভি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,