editor
প্রকাশিত: 11:10 AM, December 15, 2021
খেলাধুলা ডেস্ক :: শাহিন শাহ আফ্রিদির বোলিং তান্ডবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৯ রানের জয় তুলে নিয়েছে পাকিস্তান। এ জয়ের মধ্য দিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করলো স্বাগতিকরা।
তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে নিকলাস পুরানের দল পাকিস্তানের বিশাল লক্ষ্যের সামনে ভেঙে পড়েছিল তাসের ঘরের মতো। তবে দ্বিতীয় ম্যাচে সফরকারীরা লড়েছে শেষ পর্যন্তই। কিন্তু শেষ রক্ষা আর হলো না।
মঙ্গলবার টস জিতে ব্যাট করতে নামা পাকিস্তান ৮ উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে। বড় রান করতে পারেনি কেউই। শুরুটা হয়েছিল অধিনায়ক বাবর আজমের উইকেট হারিয়ে। দুই অংকে যাওয়ার আগেই ব্যক্তিগত ৭ রানে সাজঘরে ফেরেন তিনি। এর কিছু পর ফখর জামানও ফেরেন ১০ রান করে। তাতে পাকিস্তানকে খানিকটা নড়বড়েই দেখাচ্ছিল তখন।
তবে এরপর মোহাম্মদ রিজওয়ান আর হায়দার আলির ৪৮ রানের জুটিতে লড়াকু সংগ্রহের ভিত পায় পাকিস্তান। রিজওয়ান ব্যক্তিগত ৩২ রানে ফিরলেও লড়াইটা জারি রাখেন হায়দার। পেয়েছিলেন ইফতিখার আহমেদের দারুণ সঙ্গ। তবে শেষদিকে শাদাব খানের ঝোড়ো ২৮ রানের ইনিংসে শেষমেশ স্কোরবোর্ডে ১৭২ রান তোলে পাকিস্তান।
জয়ের জন্য ১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই শেই হোপকে হারায় উইন্ডিজ। দলীয় ৩১ রানের মাথায় ফেরেন শামরাহ ব্রুকসও। এরপর ২৬ রান করে দলকে জয়ের দিশা দিচ্ছিলেন নিকোলাস পুরান। তবে উইন্ডিজের লড়াইয়ের নেতৃত্বটা আসছিল ব্রেন্ডন কিংয়ের কাছ থেকে। ৪৩ বলে ৬৭ করে তিনিও ফেরেন দলকে জয় থেকে ৫৪ রান দূরে রেখে।
পরের ওভারেই সেই শাহিন আফ্রিদির ঝড়। তাতেই মূলত ছিটকে পড়ে সফরকারীরা। তবে রোমারিও শেফার্ড এরপরও একটা চেষ্টা করেছিলেন। তবে লাভ হয়নি। লক্ষ্য থেকে ১০ রান দূরে থামে দলটির ইনিংস।
শাহিন শাহ আফ্রিদি ৩ উইকেট নেন ২৬ রান দিয়ে। মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম এবং হারিস রউফ নেন ২টি করে উইকেট।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,