editor

প্রকাশিত: ৯:০২ পূর্বাহ্ণ, অক্টোবর ১৭, ২০২০

ক্রিকেটকে বিদায় জানালেন উমর গুল

ক্রিকেটকে বিদায় জানালেন উমর গুল

5

স্পোর্টস ডেস্ক: চোখের জলে ঘরোয়া ও আন্তর্জাতিক সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের তারকা পেসার উমর গুল।

শুক্রবার ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেললেন তিনি।

1

ম্যাচশেষে কান্নাভেজা চোখে মাঠ ছাড়েন গুল। নিজের আবেগকে সংবরণ করতে পারছিলেন না। এ সময় সতীর্থ-প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের সবাই তাকে সান্ত্বনা দেন। দুই দলের খেলোয়াড়রা মিলে গার্ড অব অনার দেন গুলকে।

যদিও আরও দুটি ম্যাচ শেষে ক্রিকেটকে বিদায় জানাতে পারতেন গুল। তবে এদিন সাউদার্ন পাঞ্জাবের কাছে অপ্রত্যাশিতভাব বেলুচিস্তানের হারের পর এটিই শেষ ম্যাচ হয়ে গেল গুলের।

উমর গুল আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন অনেক আগেই। ২০১৬ সালের ৪ সেপ্টেম্বরের পর থেকেই জাতীয় দলের বাইরে ছিলেন তিনি।

3

তবে ঘরোয়া ক্রিকেটে দাপুটে বোলিং করে যাচ্ছিলেন নিয়মিতই। পাকিস্তানে চলমান ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে বেলুচিস্তানের হয়ে ক্ষুরধার বোলিং করে যাচ্ছিলেন। ঘোষণা দিয়েছিলেন, এই টুর্নামেন্ট দিয়েই সবধরনের ক্রিকেটকে বিদায় জানিয়ে দীর্ঘ প্রায় ২০ বছরের ক্যারিয়ারের সমাপ্তি টানবেন তিনি।

অবশেষে থেমে গেল ৩৬ বছর বয়সী এই পেসারের আগুনঝড়া বোলিং।

শুক্রবার শেষ ম্যাচে ভালো পারফর্ম করতে পারেননি উমর গুল।

গুলসহ বেলুচিস্তানের বোলারদের ছুড়ে দেয়া টার্গেট ১৬২ রান মাত্র ১০.৩ ওভারে পূরণ করে পাঞ্জাবের বোলাররা। গুলের ২ ওভার থেকেই ৩৪ রান নিয়েছে পাঞ্জাবের ব্যাটসম্যানরা।

প্রসঙ্গত, ১৯৮৪ সালের ১৪ এপ্রিল জন্ম নেয়া উমর গুলের পাকিস্তান ক্রিকেট দলে অভিষেক হয় ২০০৩ সালের ৩ এপ্রিল জিম্বাবুয়ের বিপক্ষে শারজায় ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে।

এরপর জাতীয় দলের হয়ে ৪৭টি টেস্ট, ১৩০টি ওয়ানডে আর ৬০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ডানহাতি এ পেসার শিকার করেন ৪২৭ উইকেট।

২০০৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উদ্বোধনী আসরে সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্সে খেলেছিলেন উমর গুল। সেই আসরে ১২ উইকেট শিকার করেছিলেন তিনি।

2

 

7

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

রায়হান হত্যা মামলায় নতুন মোড়: আকবরের জামিন ও দেশত্যাগে বেলাল মুরাদের সহযোগিতার অভিযোগ

রায়হান হত্যা মামলায় নতুন মোড়: আকবরের জামিন ও দেশত্যাগে বেলাল মুরাদের সহযোগিতার অভিযোগ

3 স্টাফ রিপোর্টার: সিলেটের বহুল আলোচিত রায়হান আহমদ হত্যা মামলাকে কেন্দ্র করে আবারও নতুন করে গুঞ্জন ও আলোচনার সৃষ্টি হয়েছে।

পাঁচ-সাতটি খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি : খন্দকার মুক্তাদির

পাঁচ-সাতটি খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি : খন্দকার মুক্তাদির

3 দেশের রপ্তানি আয় বর্তমান প্রায় ৫০-৫৫ বিলিয়ন ডলার থেকে ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প,

সিলেটে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কোতোয়ালী থানার ৩১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন

সিলেটে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কোতোয়ালী থানার ৩১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন

6 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, সিলেট মহানগর শাখার অন্তর্গত কোতোয়ালী থানা শাখার ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি

নিষিদ্ধ সংগঠনের নেতা ও মামলার পলাতক আসামী নিয়ে শাহপরাণ মাজার পরিদর্শনে জেলা প্রশাসক

নিষিদ্ধ সংগঠনের নেতা ও মামলার পলাতক আসামী নিয়ে শাহপরাণ মাজার পরিদর্শনে জেলা প্রশাসক

3 * জেলা প্রশাসকের সঙ্গে থেকে নানা দিকনির্দেশনা দেন নিষিদ্ধ সংগঠন নেতা বদরুল। * ২০২৪ এর ৫ আগস্টে থেকে পলাতক

সিলেটবাসীর উদ্দেশে ডিসি সারওয়ার আলমের বার্তা

সিলেটবাসীর উদ্দেশে ডিসি সারওয়ার আলমের বার্তা

8 সিলেটবাসীকে বিদায় জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তা দিয়েছেন জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্ব থেকে প্রত্যাহার হওয়া মো. সারওয়ার আলম।

দরগাহ মাজারের দানবক্সের ১৭ লাখ টাকার সাথে ডিসি সারওয়ারের ৫ লাখ টাকা অনুদান

দরগাহ মাজারের দানবক্সের ১৭ লাখ টাকার সাথে ডিসি সারওয়ারের ৫ লাখ টাকা অনুদান

7 সিলেটের আধ্যাত্মিক রাজধানী খ্যাত হযরত শাহজালাল (র.)-এর মাজারের দানবক্সে পাওয়া ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকার সাথে জেলা প্রশাসনের

সকলের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: সুদীপ রঞ্জন সেন

সকলের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: সুদীপ রঞ্জন সেন

1 হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি ও সিলেট জেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলা শাখার আহ্বায়ক সুদীপ রঞ্জন

মানবসেবা ও সমাজ উন্নয়নে এপেক্স ক্লাবের ভূমিকা অনন্য: আব্দুল কাইয়ুম চৌধুরী

মানবসেবা ও সমাজ উন্নয়নে এপেক্স ক্লাবের ভূমিকা অনন্য: আব্দুল কাইয়ুম চৌধুরী

4 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, মানবসেবা ও সমাজ উন্নয়নে এপেক্স ক্লাব অব সিলেট দীর্ঘদিন ধরে অত্যন্ত

1
5