editor
প্রকাশিত: 10:44 AM, September 24, 2020
রাজধানীর খিলগাঁও এলাকায় বাসা ভাড়া নেওয়ার জন্য এসে বাড়ির মালিককে গুলি করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
দুর্বৃত্তের গুলিতে আহত হন বাড়ির মালিক মমিনুর রহমান। তাঁকে গত রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
ফারুকুল আলম জানান, গতকাল রাত ৯টার দিকে খিলগাঁওয়ের নাজদারপাড় এলাকায় ঘটনাটি ঘটে। মমিনুর রহমান সপরিবার দক্ষিণ গোড়ানে থাকেন।
নাজদারপাড়ে তাঁর টিনশেড বাড়ি, দোকান ও মাছের খামার রয়েছে। প্রতিদিন সকালে সেখানে তিনি আসেন। রাতে বাসায় ফিরে যান। গতকাল রাত ৯টার দিকে মোটরসাইকেলে করে তিন ব্যক্তি বাসা ভাড়া নিতে আসেন। একপর্যায়ে তাঁরা কথা-কাটাকাটিতে লিপ্ত হন এবং মমিনুরকে পিস্তল দিয়ে গুলি করেন। গুলি মমিনুরের ডান হাঁটুতে লাগে। রাতেই ঢাকা মেডিকেলে অস্ত্রোপচারের পর স্বজনেরা তাঁকে বাসায় নিয়ে যান।
ওসি আরও জানান, গুলির ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে মমিনুর বাদী হয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি মামলা করেছেন। ঘটনাটির তদন্ত চলছে। দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা