editor
প্রকাশিত: 9:21 AM, October 10, 2020
খুলনার মশিয়ালীতে আলোচিত ট্রিপল মার্ডারের ঘটনায় মূল হোতা মিল্টন শেখ, তার ভাই জাকারিয়া ও এজাহারভুক্ত আরেক আসামি রেজওয়ান শেখ রাজুকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ শনিবার (১০ অক্টোবর) দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক মো. শাহীদুল ইসলাম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল শুক্রবার সকালে ঢাকার মিরপুর এলাকার একটি বহুতল ভবন থেকে গ্রেপ্তার করা হয় আসামিদের। হত্যাকাণ্ডের পর দীর্ঘ তিন মাস তারা আত্মগোপনে ছিলেন। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে অস্ত্র উদ্ধার, হত্যাকাণ্ডের কারণ ও বাকি আসামিদের সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
ওসি আরো বলেন, ওই হত্যা মামলায় ২২ আসামির মধ্যে এপর্যন্ত মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ছয়জন হত্যায় জড়িত স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত ১৬ জুলাই নগরীর খানজাহান আলী থানার মশিয়ালী গ্রামের মুজিবর শেখ নামের এক ব্যক্তিকে অস্ত্রসহ পুলিশের হাতে ধরিয়ে দেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক (বহিষ্কৃত) জাকারিয়া হাসান, তার ভাই জাফরিন ও মিল্টন শেখ। ওই ঘটনায় গ্রামের বেশ কয়েকজন জাকারিয়ার বাড়িতে এ বিষয়ে জানতে যান। সেখানে বিষয়টি নিয়ে জাকারিয়ার সঙ্গে তাদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে জাকারিয়া, জাফরিন ও মিল্টন তাদের ওপর অতর্কিতে গুলিবর্ষণ করেন। এতে মশিয়ালী গ্রামের মো. নজরুল ইসলাম, গোলাম রসুল ও সাইফুল ইসলাম নিহত হন।
এদিকে, বিক্ষুব্ধ গ্রামবাসীর গণপিটুনিতে সন্ত্রাসী জাকারিয়া বাহিনীর সদস্য ও জাকারিয়ার চাচাতো ভাই জিহাদ শেখ মারা যান।
ওই ঘটনায় নিহত সাইফুলের পিতা মো. শাহিদুল শেখ বাদী হয়ে মশিয়ালী গ্রামের মৃত. হাসান আলি শেখের চার ছেলেসহ ২২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ১৫-১৬ জনকে আসামি করে খানজাহান আলী থানায় হত্যা মামলা দায়ের করেন।
2 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
6 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
3 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি
7 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 1 সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং
5 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে
5 আব্দুর রহমান: সিলেট নগরীর গণপরিবহনের অন্যতম প্রধান বাহন সিএনজিচালিত অটোরিকশা। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ নাগরিকদের প্রতিদিনের যাতায়াতে
5 সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের সামনেই গড়ে উঠেছে কথিত অবৈধ সিএনজি স্ট্যান্ড। আর এই স্ট্যান্ডকে ঘিরে নুরুল আমিন, মামুন, ইয়ামিন
3 জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট জিন্দাবাজারে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার অভিযোগ রয়েছে সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক