editor
প্রকাশিত: 4:21 PM, November 2, 2020
করোনাভাইরাস সংক্রমণ এড়াতে ২২০ দিন বন্ধ ছিল জাতীয় জাদুঘর। স্বাস্থ্যবিধি মানার শর্তে ১ নভেম্বর থেকে খুলে দেওয়া হয়েছে এই জাদুঘর।
তবে দর্শনার্থীদের জন্য বাধ্যতামূলকভাবে মাস্ক পরাসহ নানা নিয়মকানুন আরোপ করা হয়েছে। এখন আর কাউন্টারে টিকিট কাটা যাবে না। টিকিট কাটতে হবে অনলাইনে।
আজ সোমবার (২ নভেম্বর) সকাল থেকেই জাতীয় জাদুঘরের প্রবেশ মুখে দর্শনার্থীদের ভিড় ছিল। দেখা গেছে, অনলাইনে কাটা টিকিট দেখিয়ে ভেতরে প্রবেশ করছিলেন তারা। প্রবেশের সময় মাপা হচ্ছিল শরীরের তাপমাত্রা।
জানা গেছে, এখন থেকে প্রতিদিন সকালে ২০০ জন, বিকালে ৩০০ সর্বমোট ৫০০ জন দর্শনার্থী জাদুঘরে ঢুকতে পারবেন। প্রথম দিন রবিবার দর্শনার্থীর সংখ্যা ছিল ৪৩৪ জন।
জাতীয় জাদুঘরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক দর্শনার্থী প্রবেশের সুযোগ পাবেন। প্রাথমিকভাবে আমরা ৫০০ জনকে প্রবেশের অনুমতি দিচ্ছি। প্রথম দিনেই ৪৩৪ জন দর্শনার্থী জাদুঘর ঘুরেছেন। আমরা প্রথম এক থেকে দেড় মাস এভাবেই জাদুঘর পরিচালনা করবো। তারপর করোনা পরিস্থিতির ওপর নির্ভর করবে আমাদের পরবর্তী পদক্ষেপ।
টিকিট কাটবেন যেভাবে
জাদুঘরের ওয়েবসাইট (http://nationalmuseumticket.gov.bd) থেকে টিকিট কাটা যাবে। Buy Ticket ডায়লগ বক্সে যাবতীয় তথ্য দিয়ে প্রথমে নিবন্ধন করতে হবে। এরপর Purchase eTicket অপশনে ক্লিক করে জাদুঘরে ভ্রমণের তারিখ, টিকিট সংখ্যা লিখে Add বাটনে ক্লিক করতে হবে।
একের অধিক টিকিট ক্রয় করতে Add More Ticket বাটনে ক্লিক করতে হবে। Make Payment বাটনে ক্লিক করে পেমেন্ট গেটওয়ে দিয়ে পেমেন্ট সম্পন্ন করে Print Ticket অপশনে ক্লিক করে প্রিন্ট করে নিতে হবে।
পেমেন্ট করা যাবে ভিসা, মাস্টার বা অ্যামেরিকান এক্সপ্রেস কার্ড, কয়েকটি ব্যাংকের কার্ড এবং বিকাশ, নগদসহ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।
টিকিটের মূল্য
টিকিটের জন্য আগের মতোই বাংলাদেশি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ২০ টাকা, অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে ১০ টাকা নির্ধারণ রয়েছে। এ ছাড়া সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য ৩০০ ও অন্য দেশের নাগরিকদের জন্য ৫০০ টাকা প্রবেশ ফি।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট