editor
প্রকাশিত: 1:39 PM, November 16, 2020
অনলাইন ডেস্ক
করোনার কারণে স্থগিত হয়ে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপসহ বেশিরভাগ ক্রিকেটীয় ইভেন্ট। করোনাভাইরাসের কারণে শুধু খেলাধুলাই নয়, লকডাউনের সময় বন্ধ ছিল সবকিছুই। ফলে ক্রিকেটার থেকে শুরু করে প্রায় সব ক্রীড়াবিদকেই পড়তে হয়েছে আর্থিক সমস্যায়। খেলাধুলা সচল থাকলে অন্তত আর্থিক দিক নিয়ে চিন্তায় পড়তে হয় না ক্রীড়াবিদদের। কিন্তু সেটিও বন্ধ থাকায় ঝামেলায় পড়েছেন অনেকেই। তেমনি একজন নেদারল্যান্ডের পেসার পল ফন মিকেরেন। ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকার কথা ছিল, সব ঠিক ঠাক থাকলে খেলতেন বিশ্বকাপেও। কিন্তু বাধ্য হয়ে এখন তিনি ফুড ডেলিভারি বয়ের কাজ করছেন।
করোনার কারণে স্থগিতাদেশ না পেলে রবিবার (১৫ নভেম্বর) মাঠে গড়াত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। এই বিষয়টিই মনে করিয়ে দিয়েছিল ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। ফন মিকেরেন সেই টুইট উল্লেখ করে জানিয়েছেন নিজের করুণ কাহিনী।
টুইটারে ফন মকেরেন লিখেন, ‘আজ আমার ক্রিকেট খেলার কথা ছিল। এখন আমি উবার ইটসের হয়ে খাবার ডেলিভারি করছি শীতের মাসগুলো চালিয়ে নেওয়ার জন্য। সবকিছু কীভাবে বদলে যায়, সত্যি হাস্যকর। হাহাহা… সবাই মুখে হাসি ধরে রাখুন।’
মেকেরেনের এই রিটুইট ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে মেকেরেনের। এখনও পর্যন্ত ৫ ওয়ানডেতে ৪ উইকেট ও ৪১ টি-টোয়েন্টিতে ৪৭ উ্ইকেট নিয়েছেন তিনি। কাউন্টি ক্রিকেটে সমারসেটের হয়ে নিয়মিতই খেলে থাকেন এই পেসার।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,