editor

প্রকাশিত: 2:57 PM, December 17, 2020

খেলোয়াড়রা প্রতিদিন হাতখরচ পেতেন দুই রুপি

খেলোয়াড়রা প্রতিদিন হাতখরচ পেতেন দুই রুপি

অনলাইন ডেস্ক

স্বাধীন বাংলা ফুটবল দলের ক্যাম্প একাত্তরের অক্টোবরের শেষের দিকে বন্ধ করে দেয়া হয় কলকাতায়। ধর্মতলার বেঙ্গল উল হাউসে ক্যাম্পে থাকেন ২৭/২৮ জন ফুটবলার। থাকা-খাওয়া বাদে প্রতিদিন হাতখরচ পান দুই রুপি। সেসময় কলকাতা শহরে সারা দিন এই টাকায় চলে যেত।আগরতলা থেকে ক্যাম্প তখন স্থানান্তরিত হয়েছে ধর্মতলায়। সাবেক বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল তখন বালুরঘাটে। তিনি স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুর বন্ধু। তার কথায় কায়কোবাদকে সঙ্গে নিয়ে প্রতাপ বালুরঘাটে যান। আবদুল জলিল তাদের দেখে খুব খুশি হন। তিনি কথামতো টাকা পাঠান স্বাধীন বাংলা ফুটবল দলের ক্যাম্পে।২০১৩ সালের ৬ মার্চ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুল জলিল। মহান বিজয় দিবসে পরম আরাধ্য স্বাধীনতা এনে দেয়া সূর্যসন্তান বীর শহীদ মুক্তিযোদ্ধাদের বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করে স্মৃতিচারণে ডুব দেন প্রতাপ দা। বলছিলেন, ‘জলিল ভাই টাকা পাঠানোর পর ক্যাম্পে আমাদের খুব ভালো খাবারের ব্যবস্থা হয়। পকেটমানির কথা আগেই বলেছি।’১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতা অর্জনের হীরণ¥য় ঊষালগ্নে ফুটবলাররা ঢাকায় থাকতে পারেননি। বিক্ষিপ্তভাবে তারা পরে স্বাধীন বাংলাদেশের রাজধানীতে ফেরেন। স্মৃতির নুড়িপাথর কুড়িয়ে প্রতাপ দা একাত্তরের ৩ ডিসেম্বরের একটি ঘটনা তুলে আনলেন।‘কলকাতা ময়দানে বিশাল সমাবেশে ভাষণ দিচ্ছেন ভারতের সেসময়ের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। বক্তৃতার এক পর্যায়ে তার ব্যক্তিগত সচিব দুর্গা প্রসাদ ধর ইন্দিরা গান্ধীর কানে কী যেন বললেন। সঙ্গে সঙ্গে বক্তৃতা থামিয়ে ইন্দিরা বললেন, এখনই আমাকে দিল্লি যেতে হবে। পাকিস্তান আক্রমণ করেছে। আমি ওই জনসমাবেশে ছিলাম। আজও সেই বিদায়ী বিকেলের স্মৃতি আমার মানসপটে উজ্জ্বল’, একটানা বলে যান প্রতাপ দা।একাত্তরের ১৮/১৯ ডিসেম্বর কায়কোবাদকে সঙ্গে নিয়ে ঢাকায় ফেরেন সব্যসাচী খেলোয়াড় প্রতাপ শংকর হাজরা। পরে অন্যরা ফেরেন। তাদের মধ্যে ছিলেন দলের সর্বকনিষ্ঠ খেলোয়াড় কাজী সালাউদ্দিন। যিনি তূর্য হাজরা নামে খেলেছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে। স্বাধীনতার ৪৯ বছর পর প্রতাপ শংকর হাজরার একমাত্র চাওয়া, ‘ঘুষ, রাহাজানি, হত্যা যেন বন্ধ হয়।’এই প্রজন্মের পাঠকদের জানিয়ে রাখা ভালো, একাত্তরে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দল গঠন করা হয়। ওই বছর জুনে স্বাধীন বাংলা ফুটবল দলের ব্যানারে বাংলাদেশের খেলোয়াড়রা ভারতে প্রথম ম্যাচ খেলেন নদিয়ায়। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। স্বাধীন বাংলা দলের হয়ে প্রথম গোল করেন শাহজাহান।অভিনেত্রী শবনমের বাবা (ঢাকার মাঠের একসময়ের দাপুটে রেফারি) ননী বসাক ছিলেন দলের কোচ। ম্যানেজার তানভীর মাজহার তান্না। ভারতের বিভিন্ন শহরে মোট ১৬টি প্রীতি ফুটবল ম্যাচ খেলে স্বাধীন বাংলা ফুটবল দল বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামের পক্ষে জনমত গড়ে তোলার পাশাপাশি মুক্তিযোদ্ধাদের সহায়তার জন্য অর্থ সংগ্রহ করে।

S/H-(Ripa-5)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,