admin

প্রকাশিত: 7:51 PM, January 21, 2026

‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে নতুন জোয়ার সৃষ্টি হয়েছে’

তারেক রহমানকে স্বাগত জানিয়ে জেলা ও মহানগর যুবদলের প্রচার মিছিল

‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে নতুন জোয়ার সৃষ্টি হয়েছে’

8

বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পুণ্যভূমি সিলেটে আগমনকে কেন্দ্র করে সিলেটে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এই আগমনকে স্বাগত জানিয়ে গতকাল মঙ্গলবার নগরীতে প্রচার মিছিল বের করে সিলেট জেলা ও মহানগর যুবদল। গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারী মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেকের সভাপতিত্বে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেনের যৌথ পরিচলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন।

8

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, দেশনায়ক তারেক রহমানের এই সফর সিলেটের রাজনীতিতে এক নতুন প্রাণসঞ্চার করেছে। দীর্ঘ সময় ধরে নানামুখী ষড়যন্ত্র এবং অপপ্রচারের মাধ্যমে তাকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা চালানো হয়েছে। কিন্তু আজকের এই জনসমুদ্রই প্রমাণ করে যে, ষড়যন্ত্রকারীরা সফল হতে পারেনি; বরং তারা চরমভাবে ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, সিলেটের মাটি ও মানুষের সাথে শহীদ জিয়ার পরিবারের সম্পর্ক অত্যন্ত গভীর ও আত্মিক। তারেক রহমানের এই পদচারণা কেবল একটি সাধারণ সফর নয়, এটি দেশের অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে এক নতুন জোয়ার সৃষ্টি করেছে। সিলেটের রাজপথ আজ প্রমাণ দিয়েছে যে, তৃণমূলের নেতাকর্মীরা তাদের নেতার আহ্বানে ঐক্যবদ্ধ।

5

সভাপতির বক্তব্যে সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক বলেন, দেশনায়কের প্রতিটি নির্দেশ পালন করতে সিলেটের যুবদল রাজপথে অতন্দ্র প্রহরীর মতো প্রস্তুত রয়েছে। এই মাটি জিয়ার সৈনিকদের ঘাঁটি, আর এই ঘাঁটি থেকেই আমরা গণতন্ত্রের চূড়ান্ত বিজয় নিশ্চিত করে ঘরে ফিরব, ইনশাআল্লাহ। তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ হবে শোষণমুক্ত, সমৃদ্ধ এবং গণতান্ত্রিক। সিলেট জেলা যুবদলের ১৩টি উপজেলা, ৫টি পৌর, মহানগর যুবদলের ৪২টি ও ৬টি থানার অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

2

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ভুয়া খাজনা রশিদে জমি রেজিস্ট্রি : সাব- রেজিস্ট্রারের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির অভিযোগ

ভুয়া খাজনা রশিদে জমি রেজিস্ট্রি : সাব- রেজিস্ট্রারের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির অভিযোগ

4 মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার গুরুত্বপূর্ণ বাদশাগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসটি এখন অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। অভিযোগ

নেপথ্যে জেলা ডিবির ‘লাইনম্যান’ বোঙ্গাড়ি নজরুল মোল্লা

নেপথ্যে জেলা ডিবির ‘লাইনম্যান’ বোঙ্গাড়ি নজরুল মোল্লা

1 স্টাফ রিপোর্টার: উত্তর সিলেটের সীমান্তপথে রাত্রি নামে, আর তখনই যেন খুলে যায় চোরাচালানের অপেন দুয়ার! স্থানীয়দের ভাষায়, উত্তর সিলেটের

একি অঙ্গে কত রূপ: সিলেটে হিজড়া সেজে অভিনব চাঁদাবাজি, নেপথ্যে এক প্রতারক চক্র

একি অঙ্গে কত রূপ: সিলেটে হিজড়া সেজে অভিনব চাঁদাবাজি, নেপথ্যে এক প্রতারক চক্র

6 শিপন আহমদ: সাধারণ পোশাক পরা একজন পুরুষ, যার পরিবারে স্ত্রী-সন্তান রয়েছে—তিনিই আবার মুহূর্তে শাড়ি ও মুখে মাস্ক পরে রূপ

আনোয়ার হোসেন খোকনের বিরুদ্ধে পদ বাণিজ্যের অভিযোগ

আনোয়ার হোসেন খোকনের বিরুদ্ধে পদ বাণিজ্যের অভিযোগ

3 স্টাফ রিপোর্টার: তিন বছর আগে ঘোষণা করা হয়েছিল নিউইয়র্ক উত্তর, নিউইয়র্ক দক্ষিণ ও নিউইয়র্ক ইস্ট বিএনপির তিনটি আংশিক কমিটি।

জৈন্তাপুর সীমান্তে ‘সারুক’কে ঘিরে চাঁদাবাজি

জৈন্তাপুর সীমান্তে ‘সারুক’কে ঘিরে চাঁদাবাজি

4 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য প্রবেশ ও চোরাচালানকে কেন্দ্র করে ‘সারুক’ নামে এক ব্যক্তির

সিলেটে অপতৎপরতায় ছাত্রলীগ ক্যাডার জনি : স্কুল শিক্ষার্থী দিয়ে ঝটিকা মিছিল, অর্থায়নে আনোয়ার-হাবিব

সিলেটে অপতৎপরতায় ছাত্রলীগ ক্যাডার জনি : স্কুল শিক্ষার্থী দিয়ে ঝটিকা মিছিল, অর্থায়নে আনোয়ার-হাবিব

3 স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কার্যক্রম পুনর্গঠন ও অপতৎপরতার নেপথ্যে উঠে এসেছে সাবেক

১৮তম গ্রেডের কর্মচারী জহিরের ‘আলাদীনের প্রদীপ’, নেপথ্যে ওটিপি ও ডিজিটাল বাণিজ্য

১৮তম গ্রেডের কর্মচারী জহিরের ‘আলাদীনের প্রদীপ’, নেপথ্যে ওটিপি ও ডিজিটাল বাণিজ্য

7 স্টাফ রিপোর্টার: রেলওয়ের টিকিট বুকিং সার্ভারে কৃত্রিম সংকট তৈরি করে এক বিশাল টিকিট কালোবাজারির সাম্রাজ্য গড়ে তুলেছেন সিলেট রেলওয়ে

এসএমপির সাথে বৈঠকে সিদ্ধান্ত : ‘রাত ৮টার পর দোকান খোলা রাখলে দায় নেবে না ব্যবসায়ী নেতৃবৃন্দ’

এসএমপির সাথে বৈঠকে সিদ্ধান্ত : ‘রাত ৮টার পর দোকান খোলা রাখলে দায় নেবে না ব্যবসায়ী নেতৃবৃন্দ’

5 সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার

1
6