editor

প্রকাশিত: 1:53 PM, September 29, 2020

গণধর্ষণের শিকার তরুণীর মৃত্যু, ক্ষোভে ফুঁসছে ভারত

গণধর্ষণের শিকার তরুণীর মৃত্যু, ক্ষোভে ফুঁসছে ভারত

4

ডেস্ক রিপোর্ট :

গণধর্ষণের শিকার হয়ে দুই সপ্তাহ আগে দিল্লির একটি হাসপাতালে ভর্তি হওয়া ১৯ বছরের তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফুঁসে উঠেছে পুরো ভারত।

1

বিবিসি জানিয়েছে, গত ১৪ সেপ্টেম্ববর উত্তর প্রদেশে ওই তরুণী ধর্ষণের শিকার হন। দিল্লিতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তিনি মারা যান। এ ঘটনায় ইতিমধ্যে পুলিশ চার অভিযুক্তকে গ্রেফতার করেছে।

এদিকে উত্তর প্রদেশ রাজ্যের ওই নারীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ন্যায়বিচারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়। হাসপাতালের বাইরেও বিক্ষোভ করেছে বহু মানুষ। অনেকেই এই ঘটনার সঙ্গে ২০১২ সালে দিল্লিতে মেডিকেল শিক্ষার্থী ধর্ষণের ঘটনার তুলনা করছেন।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, যে তরুণীকে গণধর্ষণ করা হয়েছে তিনি দলিল সম্প্রদায়ের। আর অভিযুক্তরা হলেন, উচ্চবর্ণের।

জেএনএমসি হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, ধর্ষণে বাধা দেওয়ায় নির্মম অত্যাচার চালানো হয়েছে ওই তরুণীর ওপর। প্রচণ্ড মারধরের পাশাপাশি শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে দুষ্কৃতরা।

4

তার মুখমণ্ডলসহ একাধিক জায়গা ও জিভে কামড়ের গভীর ক্ষত রয়েছে। শিরদাঁড়া ও ঘাড় মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত। দুই পা ও একটি হাত অচল ছিল। আইসিইউতে রেখে সব রকম চেষ্টা চালানো হয়েছিল। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিল্লির হাসাপাতালে পাঠানো হয়।

7

নির্যাতিতার ভাই বলেছেন, গত ১৪ সেপ্টেম্বর হাথরস এলাকায় বাড়ির কাছেই একটি জমিতে মা ও আমার সঙ্গে জমিতে ঘাস কাটতে যান দিদি। বিকালের দিকে আমি বাড়িতে চলে আসি। মায়ের থেকে কিছুটা দূরে ছিলেন দিদি। সেই সময় পেছন থেকে দিদিকে আক্রমণ করে কয়েক জন দুষ্কৃতকারী। গলায় ওড়না পেঁচিয়ে টানতে টানতে একটি বাজরা খেতের মধ্যে নিয়ে গিয়ে নৃশংস অত্যাচার চালায় ও গণধর্ষণ করে। পরে মা খুঁজতে খুঁজতে দিদিকে উদ্ধার করেন অচেতন অবস্থায়।

পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে নির্যাতিতার ভাই বলেন, পুলিশ প্রথমে আমাদের কোনো কথাই শুনতে চায়নি। দ্রুত পদক্ষেপ গ্রহণ করেনি। ঘটনার চার-পাঁচ দিন পর তদন্ত শুরু করেছে।

হাথরসের পুলিশ কর্মকর্তা প্রকাশ কুমার বলেন, ঘটনার পরপরই প্রথমে গ্রেফতার করা হয় এক জনকে। তাকে জিজ্ঞাসাবাদে বাকি তিনজনের নাম জানার পর দ্রুত তাদেরও ধরা হয়েছে।

দলিত নারীর ওপর নৃশংস এই হামলার নিন্দা জানিয়েছে উত্তর প্রদেশের বিরোধী দলগুলো। রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও দলিত রাজনীতিবিদ মায়াবতী মঙ্গলবার এক টুইট বার্তায় লিখেছেন, ‘সরকারের উচিত আক্রান্তের পরিবারকে সম্ভাব্য সব ধরণের সহায়তা দেওয়া এবং দ্রুত বিচার আদালতে বিচারকাজ চালিয়ে অপরাধীদের দ্রুততম সময়ে শাস্তি নিশ্চিত করা।’

8

উত্তর প্রদেশের আরেক সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেছেন, নারীর বিরুদ্ধে সংঘটিত অপরাধের প্রতি রাজ্য সরকার সংবেদনশীল নয়। আক্রান্ত নারীকে হাসপাতালে দেখতে যান দলিত রাজনীতিবিদ ও অ্যাকটিভিস্ট চন্দ্রশেখর আজাদ। আর ওই নারীর মৃত্যুর পর ভারত জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে তার দল ভিম আর্মি।

ভারতের সবচেয়ে নিপীড়িত নাগরিক দলিত সম্প্রদায়ের মানুষেরা। হিন্দু ধর্মের বর্ণপ্রথা অনুযায়ী সবচেয়ে নিচু বর্ণের আওতায় পড়া এসব মানুষদের সুরক্ষায় ভারতে আইন রয়েছে। তারপরও বৈষম্যের শিকার হওয়ার তাদের নিত্য বাস্তবতা। যদিও ভারত জুড়ে দলিত সম্প্রদায়ের মানুষের সংখ্যা প্রায় ২০ কোটি।

টুইটারে শীর্ষ আলোচনার ট্রেন্ডে উঠে এসেছে ভারতে দলিত নারীর মৃত্যুর ঘটনা। অনেকেই তাকে ভুলে যাওয়া নির্ভয়া আখ্যা দিচ্ছেন। ২০১২ সালে দিল্লির বাসে এক মেডিবেল শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের পর রাস্তায় ফেলে দেওয়া হলে হতবাক হয়ে পড়ে গোটা দুনিয়া। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া নারীকে নির্ভয়া নাম দেয় ভারতের সংবাদ মাধ্যম।

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

4 স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো.

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

5 দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

7 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে’

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে’

3 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

4 নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে

উইমেন্স চেম্বার সভাপতি লুবানা ও তাঁর স্বামী মামুনের তেলেসমাতি

উইমেন্স চেম্বার সভাপতি লুবানা ও তাঁর স্বামী মামুনের তেলেসমাতি

8 * কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির

ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

6 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক

প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

7 উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল প্রিমিয়ার সিমেন্ট মিলস্ পিএলসি-এর আয়োজনে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’।

1
7