editor
প্রকাশিত: 8:38 PM, March 25, 2024
২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও মোমবাতি প্রজ¦লন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মার্চ) সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট জেলার উদ্যোগে আলোচনা সভা ও মোমবাতি প্রজ¦লন অনুষ্ঠিত হয়।
সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট জেলার আহবায়ক কমরেড হিমাংশু মিত্র এর সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ খোকনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির সভাপতি কমরেড সিকন্দর আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অধ্যাপক জান্নাত আরা খান পান্না।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট জেলার সিনিয়র সদস্য ও শহীদ মিনার বাস্তবায়ন পরিষদের সদস্য নাট্যব্যক্তিত্ব এনামুল মুনীর, সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট জেলার সাবেক সদস্য সচিব সন্দীপন শুভ, সিলেট জেলার সদস্য সচিব এম এস এ মাসুম খান, ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি মাসুদ রানা চৌধুরী, জেলা কমিটির সাধারণ সম্পাদক বিজয় করিম।
এছাড়াও উপস্থিত ছিলেন-পারভীন আক্তার লিজা, সেলিনা বেগম, সালমা বেগম সুমি, তাহমিনা বেগম, মমতাজ আক্তার মলি, তাহেরা নিপা, সৈয়দা ফাতেমা, শিপন চন্দ, লিমন মিয়া, আহসান হাবীব প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের গনহত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতি দিতেই হবে কারণ এদেশের অসংখ্য মানুষ এর আত্মত্যাগ এবং মা বোনের সম্ভ্রম হানি ঘটেছিলো ১৯৭১ সালের ২৫ মার্চ। পাকিস্তানি হায়েনারা নিরীহ বাঙ্গালীর উপর যেভাবে আক্রমন করেছিলো তা ইতিহাসে নজিরবিহীন। তাই এত বড় একটা গণহত্যাকে অনতিবলম্বে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া সময়ের দাবি।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট