editor

প্রকাশিত: 5:34 PM, October 2, 2021

গম্ভীরকে টপকে আইপিএল ইতিহাসে লজ্জার রেকর্ড গড়লেন মরগান

গম্ভীরকে টপকে আইপিএল ইতিহাসে লজ্জার রেকর্ড গড়লেন মরগান

স্পোর্টস ডেস্ক ::

আইপিএলের আরব আমিরাত পর্ব একেবারেই বাজে যাচ্ছে ইংলিশ তারকা এইউন মরগানের। রান পাচ্ছেন না তিনি। গত চার ম্যাচে মরগানের রান ২, ০, ৮ ও ৭ রান। ১১ ম্যাচে ১০৯ রান করেছেন মাত্র। অধিনায়কত্ব নিয়েও প্রশ্নের সম্মুখীন, দল হারছে তার।

শুক্রবারও পাঞ্জাব কিংসের কাছে ৫ উইকেটে হেরে গেছে কলকাতা নাইটরাইডার্স। আগে ব্যাট করে পাঞ্জাবকে ১৬৬ রানের লক্ষ্য দেয় মরগানের কলকাতা। যা শেষ ওভারে ছক্কা হাঁকিয়ে দলকে জিতিয়ে দেন পাঞ্জাবের শাহরুখ খান।

ম্যাচে নাইট ওপেনার ভেঙ্কটেশ আইয়ার ৪৯ বলে ৬৭ এবং রাহুল ত্রিপাঠির ২৬ বলে ৩৪ রান করেন। কিন্তু অধিনায়ক মরগান করেন মাত্র ২ রান। পেসার মোহাম্মদ শামির বলে এলবিডব্লিউ আউট হয়ে সাজঘরে ফেরেন মরগান। আর এই আউট হওয়ার মধ্যে দিয়েই লজ্জার এক রেকর্ডের শীর্ষে উঠলেন মরগান।

পেছনে ফেললেন কলকাতার সাবেক অধিনায়ক গৌতম গম্ভীরকে। চলতি মৌসুমে মরগানের এখন পর্যন্ত এক অঙ্কের রান করা ইনিংস ৯ টি। এতোদিন ধরে আইপিএলে অধিনায়ক হিসেবে এ লজ্জার রেকর্ডটি ছিল গম্ভীরের।

মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মাকে পেছনে ফেলেছিলেন গম্ভীর। ২০১৪ সালে ৮টি এক অঙ্কের ইনিংস খেলে আউট হন কেকেআরকে দুইবার শিরোপা এনে দেওয়া অধিনায়ক।

এর মাঝে ২০১৭ সালে রোহিত শর্মা ৮টি এক অঙ্কের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,