editor
প্রকাশিত: 3:35 PM, December 7, 2020
অনলাইন ডেস্ক:
গাজীপুরে গৃহবধূকে গলা কেটে হত্যার পর নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন তার স্বামী।সোমবার সকালে সিটি কর্পোরেশনের সারদাগঞ্জ সুলতান মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।নিহতের নাম মহসিনা আক্তার (৩০)। তার স্বামী শরিফুল আলম (৩৫)। তারা একই এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তবে তাদের বাড়ির ঠিকানা তাৎক্ষণিক পাওয়া যায়নি।গাজীপুর মেট্রোপলিটনের কাশিপুর থানার উপপরিদর্শক (এসআই) দীপঙ্কর রায় জানান, সারদাগঞ্জ সুলতান মার্কেট এলাকায় বাসা ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী দুজনে স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করতেন।সকাল ৭টার দিকে বাসায় ধারালো অস্ত্র দিয়ে মহসিনাকে গলা কেটে করে হত্যা করে তার স্বামী শরিফুল আলম। পরে শরিফুল আলমও তার নিজের গলায় ছুরি বসিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন শরিফুল আলমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাb।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে কী কারণে শরিফুল ঘটনাটি ঘটিয়েছে তাৎক্ষণিক তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
S/H-(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,