editor
প্রকাশিত: 12:21 PM, September 27, 2020
গেম অব থ্রোনস–এর অবদান নানা জায়গায় নানাভাবে। প্রায় গোটা একটা দশক দর্শককে মাতিয়ে রেখেছিল অসাধারণ সব গল্প দিয়ে। অভিনেতা কিট হেরিংটন প্রেমিকাকে খুঁজে পেয়েছিলেন এই সিরিজের হাত ধরেই। তখন ২০১২ সাল। সেটের এক নতুন অভিনেত্রীকে মনে ধরে যায় সিরিজটির কেন্দ্রীয় অভিনেতার। এরপর থেকে প্রেম কিট হেরিংটন ও রোজ লেসলির। আর এক দশকের মাথায় শোনা গেল, এই পরিবারে আসছে নতুন অতিথি।
কিট ও রোজের ঘরে সন্তান আসছে। খবরটি নিশ্চিত করেছে যুক্তরাজ্যের মেক সাময়িকী। ওই সাময়িকীর ফ্যাশন সম্পাদক উরশুলা লেক ইনস্টাগ্রামে রোজের একটি সাদাকালো ছবি পোস্ট করেছেন। যেখানে রোজকে দেখা গেছে ‘বেবি বাম্প’সহ। উরশুলা স্ট্যাটাসে লিখেছেন, ‘সুন্দরী রোজ লাসলির সঙ্গে অসাধারণ কাজ হলো। রোজকে প্রচ্ছদকন্যা করে মেক–এর এবারের সংখ্যা বেরিয়েছে। রোজকে যাঁরা ক্যামেরাবন্দী করেছেন, সেই আলোকচিত্রী নারী দলকে ধন্যবাদ। ধন্যবাদ রোজকে, যিনি প্রথমবার মা হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছেন।’
২০১২ সাল থেকে কিট হ্যারিংটন ও রোজ লেসলির প্রেমের গুঞ্জন শুরু হয়। জনপ্রিয় ওই টিভি সিরিজের সেটেই প্রথম দেখা ও প্রেমের শুরু। মাঝে সেই প্রেমে ভাঙনও ধরে। কিন্তু ২০১৬ সালে গেম অব থ্রোনস-এর দ্বিতীয় কিস্তির শুটিংয়ে যোগ দিয়ে আবারও প্রেম শুরু হয় তাঁদের। ২০১৭ সালের সেপ্টেম্বরে তাঁদের বাগ্দান হয়। কিট হেরিংটন তখন অভিনয় করছেন জন স্নো চরিত্রে। আর ইগরিট চরিত্রে কয়েকটি পর্বে দেখা গেছে রোজ লাসলিকে। এরপর তাঁদের প্রেম চলে দীর্ঘ কয়েক বছর। ২০১৮ সালে স্কটল্যান্ডে দুজন বসেন বিয়ের পিঁড়িতে।
কিট-রোজের বিয়েতে গেম অব থ্রোনস-এর সতীর্থরা প্রায় সবাই উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন সোফি টার্নার, মেইসি উইলিয়ামস, পিটার ডিংকলেজ ও এমিলিয়া ক্লার্ক। বর কিট পরেছিলেন কালো ব্লেজার, স্ট্রাইপ প্যান্ট ও ব্লেজারের নিচে ক্রিম রঙের ভেস্ট। আর নববধূ রোজ লেসলি একদম গতানুগতিক ব্রিটিশ বউদের মতোই পরেছিলেন লম্বা ঝালরওয়ালা সাদা রঙের গাউন, মাথায় পরেছিলেন সাদা ফুলের টায়রা।
কিট হেরিংটনকে দেখা যাবে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের এটারনালস–এ। ছবিতে কিট অভিনয় করবেন ব্ল্যাক নাইট চরিত্রে। ছবিটি আগামী বছরের ৫ নভেম্বর মুক্তি পাবে। আর রোজ লাসলিকে দেখা যাবে ডেথ অন দ্য নিলস ছবিতে। এটি মুক্তি পাবে এ বছরেরই ১৮ ডিসেম্বর।
4 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
8 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি
3 সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস
6 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ
6 সিলেটে বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ‘ইন্ডাস্ট্রিয়ালিস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এবং
7 দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিশেষ স্বীকৃতি ও সম্মানস্বরূপ ক্রীড়া সমন্বয়ক মো. আরিফ
4 মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মানবাধিকার সংগঠন সেইভ দ্যা
1 সিলেট জেলা বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা সাবেক ছাত্রদল নেতা ও বর্তমান যুবদল নেতা লিটন আহমদ দলের কঠিন সময়ে