editor
প্রকাশিত: 4:41 PM, November 22, 2020
অনলাইন ডেস্ক
২০২০ সালের ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতলেন জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং ব্রট হরলান্ড।
ইউরোপিয়ান ক্লাব ফুটবলে খেলা অনূর্ধ্ব-২১ বছর বয়সী সেরা ফুটবলারকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে থাকে ইতালিয়ান দৈনিক টুট্টোস্পোর্ট। তাদের এবারের গোল্ডেন বয় নির্বাচিত হয়েছেন হরলান্ড। তিনি এখন নরওয়ে নয়, ইউরোপের সোনার ছেলে।
গতবার এ পুরস্কার জিতেছিলেন পর্তুগিজ তরুণ জোয়াও ফেলিক্স। এবার সেটি গেল বরুশিয়ার তরুণ ফরোয়ার্ডের হাতে। ২০১৯-২০ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ গোল্ডেন বয় নির্বাচিত হয়েছেন হরলান্ড।
এ পুরস্কার জেতার পথে তিনি পেছনে ফেলেছেন ক্লাব সতীর্থ জ্যাডন সানচো, বায়ার্ন মিউনিখের আলফনসো ডেভিস, ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাসন গ্রিনউড এবং বার্সেলোনার আনসু ফাতিকে।
গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪টি গোল করেছেন হরলান্ড। এর মধ্যে ১৬টি তিনি করেছেন বরুশিয়ার জার্সি গায়ে। জার্মান ক্লাবটিতে যোগ দেয়ার আগে বাকি ২৮ গোল করেছেন অস্ট্রিয়ার চ্যাম্পিয়ন দল সালজবুর্গের হয়ে।
চলতি মৌসুমেও দারুণ ফর্মে আছেন ২০ বছর বয়সী হরলান্ড। এখন পর্যন্ত বুন্দেসলিগায় ছয় ম্যাচে ছয় গোল করে ফেলেছেন তিনি। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগে করেছেন আরও চারটি। সব মিলিয়ে এ মৌসুমে ১১ ম্যাচে ১১ গোল করেছেন তিনি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,