editor
প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২০
অনলাইন ডেস্ক
আইসিসির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান গ্রেগ বারক্লে। পাকিস্তানের ইমরান খাজাকে পেছনে ফেলে স্বতন্ত্র নির্বাচনে জয়ী হয়েছেন তিনি।
ইমরান খাজা ও গ্রেগ বারক্লের মধ্যে হওয়া এ নির্বাচনে দুইবার ভোটিং হয়েছে। প্রথমবার দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের ভোট পাননি বারক্লে। তবে দ্বিতীয়বার বারক্লেকে ভোট দেয় প্রোটিয়ারা। এতেই কাঙ্ক্ষিত ১১টি ভোট পূরণ হয়েছে বারক্লের।
নির্বাচনের নিয়মে বলা ছিল, ১৬ ভোটের মধ্যে অন্তত দুই-তৃতীয়াংশ (১১ ভোট) ভোট পেয়ে জয়ী হতে হবে। যে কারণে প্রথম দফার ভোটে ১০-৬ ব্যবধানে এগিয়ে থেকেও বিজয়ী হননি বারক্লে। পরে দ্বিতীয় দফায় দক্ষিণ আফ্রিকার ভোট পেয়ে আইসিসি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।
গত জুলাইয়ে শশাঙ্ক মনোহার দায়িত্ব থেকে পদত্যাগের পর আইসিসির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন ইমরান খাজা। এবার তার কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন গ্রেগ বারক্লে।
পেশাগতভাবে একজন আইনজীবী হলেও ২০১২ সাল থেকে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পরিচালক পদে রয়েছেন গ্রেগ বারক্লে। সবশেষ কিউই বোর্ডের প্রধানও ছিলেন তিনি। তবে এখন স্বাধীনভাবে আইসিসির দায়িত্বগ্রহণ করায় নিউজিল্যান্ডের পদ ছাড়তে হবে তাকে। শশাঙ্ক মনোহারের পর আইসিসির দ্বিতীয় স্বাধীন চেয়ারম্যান বারক্লে।
আইসিসির বড় দায়িত্ব পেয়ে বারক্লে বলেন, ‘আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হওয়া অনেক বড় সম্মানের ব্যাপার। আমাকে সমর্থন দেওয়ায় আইসিসির অন্যান্য পরিচালকদের ধন্যবাদ জানাই। আশা করি আমরা সবাই একসঙ্গে মিলে ক্রিকেটকে আরও ভালো অবস্থানে নিতে পারব।’
অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় ইমরান খাজাকেও ধন্যবাদ বারক্লে।
3 ওসমানীনগর প্রতিনিধি: 6 ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে
8 স্টাফ রিপোর্টার: 7 কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও
8 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: 7 নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে
4 ইকবাল বাহার, কানাইঘাট: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে যাচ্ছেন
8 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও
7 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র
3 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে
8 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শাল্লা উপজেলাবাসী তথা মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন শাল্লা উপজেলা শ্রমিক দলের সাধারণ