editor
প্রকাশিত: 5:37 PM, March 15, 2021
অনলাইন ডেস্ক
খেলার মাঝপথেই এক খবর শুনে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) আর্জেন্টাইন তারকা আনহোল ডি মারিয়া। দ্রুত স্টেডিয়াম ছেড়ে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। ফ্রেঞ্চ লিগ ওয়ানে রোববার রাতের ম্যাচে নান্টেসের বিপক্ষে খেলার সময় এভাবেই মাঠ ছাড়তে হয় ডি মারিয়াকে।এর কারণ জানিয়েছে ইউরোপের ফুটবলভিত্তিক গণমাধ্যম গোলডট কম ও মার্কা।গণমাধ্যম দুটি জানায়, ৬২ মিনিট খেলা হয়েও গিয়েছিল। নান্টেসের বিপক্ষে তেমন একটা সুবিধাজনক পর্যায়ে ছিল না পিএসজি। এ সময় পিএসজি শিবিরে খবর আসে, ডি মারিয়ার প্যারিসের বাসভবনে হামলা চালিয়েছে ডাকাতরা। এ সময় দুই মেয়েসহ তার স্ত্রী সেখানে অবস্থান করছিলেন। খবর শোনার সঙ্গে সঙ্গে ডি মারিয়াকে মাঠ থেকে তুলে নেন কোচ পচেত্তিনো। তার বদলি হিসেবে লিয়ান্দ্রো পারদেসকে নামান।দ্রুত মাঠ ছেড়ে নিউলি সুর সেইনে অবস্থিত নিজের বাসভবনে ছুটে যান ডি মারিয়া। ফ্রান্সের একাধিক গণমাধ্যম জানিয়েছে, ডি মারিয়ার পরিবার সুরক্ষিত ও অক্ষতই আছে। শুধু ডি মারিয়ার বেলায়ই এমনটি ঘটেনি। একই দিন পিএসজির হয়ে খেলা ডি মারিয়ার সতীর্থ মার্কুইনহোসের বাসায়ও হামলা চালিয়েছে ডাকাতরা।ডি মারিয়ার প্রস্থানের পর আরও দুর্বল হয়ে পড়ে পিএসজি। ঘরের মাঠে পয়েন্ট টেবিলের তলানির দিকের দল নান্টেসের কাছে ১-২ গোলের ব্যবধানে ম্যাচ হেরে যান বর্তমান চ্যাম্পিয়নরা।
অনলাইন ডেস্ক(রিপা-৩৩)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,