editor

প্রকাশিত: 10:08 AM, October 5, 2020

চাকরির প্রলোভনে দিনের পর দিন গৃহবধূকে ‘ধর্ষণ, সেই প্রবাসী গ্রেপ্তার

চাকরির প্রলোভনে দিনের পর দিন গৃহবধূকে ‘ধর্ষণ, সেই প্রবাসী গ্রেপ্তার

সাভারে চাকরি দেওয়ার নাম করে দিনের পর দিন এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ইতালি ফেরত এক প্রবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া প্রবাসীর নাম সাদিকুর রহমান সেলিম (৫০)। করোনাভাইরাস মহামারি শুরু হলে ইতালির ভেনিস থেকে দেশে ফিরে আটকা পড়েছিলেন তিনি।

আজ সোমবার দুপুরে আত্মগোপনে থাকা ওই প্রবাসীকে কৌশলে নিজের বাসায় ডেকে নিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভুক্তভোগী ওই নারী সাভার মডেল থানায় মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগী ওই নারী জানান, ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে তাকে বিয়েরও প্রস্তাব দেন ওই প্রবাসী। সেটা না মানায় একপর্যায়ে তাকে ভয়-ভীতি দেখিয়ে নানাভাবে নাজেহাল করেন তিনি। নিরুপায় হয়ে ভুক্তভোগী নারী গতকাল রোববার রাতে ফোন করেন জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ। সাভার মডেল থানার সঙ্গে সরাসরি যোগাযোগ করিয়ে দেওয়ার তৎপর হয় থানা পুলিশ।

আসামির গ্রেপ্তার দাবিতে আজ সোমবার সকাল থেকেই ওই প্রবাসীর বাসার সামনে অবস্থান নেন ভুক্তভোগী নারী। এদিকে মামলার খবর পেয়ে আজ সোমবার সকাল থেকেই আত্মগোপনে চলে যান ওই প্রবাসী। বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হলে তৎপর হয় সাভার মডেল থানা পুলিশ। সাভার মডেল থানার পরিদর্শক (এসআই) নাজিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই প্রবাসীর সাভার বাজার বাসস্ট্যান্ডের বাড্ডা মানিকগঞ্জ সমিতি রোডে তার বাসায় গিয়ে তল্লাশি চালায়। তাকে না পেয়ে কৌশলের আশ্রয় নেয় পুলিশ। তার স্বজনদের দিয়ে ফোন করিয়ে আনা হয় বাসায়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ভুক্তভোগী ওই নারী জানিয়েছিলেন, তার স্বামী পেশায় একজন কাঠমিস্ত্রি। ফরিদপুরের মধুখালী থানায় একটি গ্রাম থেকে সাভারে আসার পরই করোনাভইরাসের প্রাদুর্ভাবে থমকে যায় তাদের জীবন। স্বামীর আয় না থাকায় নিজেই কাজের সন্ধানে বের হলে এক ব্যক্তির মাধ্যমে পরিচয় হয় সাভার বাজার বাসস্ট্যান্ডের ইতালি ফেরত প্রবাসী সেলিমের সঙ্গে। চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তিনি ওই নারীকে দিনের পর দিন তার বহুতল ভবনের সাত তলায় নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ এই নারীর।

ভুক্তভোগী ওই নারী জানান, প্রতিবাদ করার পর থেকে তিনি প্রভাবশালীদের ভয়-ভীতি ও হুমকির মুখে এলাকা ছেড়ে চলে যান আশুলিয়ায়। এর মধ্যে নানাভাবে ওই নারীকে উত্ত্যক্ত এবং নাজেহাল করায় শেষমেষ তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর শরণাপন্ন হন।

গ্রেপ্তার হওয়ার আগে মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রবাসী সাদিকুর রহমান সেলিম এ বিষয়ে কোনো সংবাদ পরিবেশন না করার অনুরোধ জানিয়ে বলেন, ‘আমরা বিষয়টি মীমাংসার চেষ্টা করছি।’

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। আসামিকে আদালতে চালান করা হয়েছে।’

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা