editor
প্রকাশিত: 8:09 PM, August 27, 2024
হেমা কমিটির রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকেই মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রির বহু কালো অধ্যায় প্রকাশ্যে আসছে। সামনে আসছে যৌন হেনস্তার গল্প।
সম্প্রতি মালয়ালম পরিচালক রঞ্জিতের বিরুদ্ধে কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্র’র শ্লীলতাহানির অভিযোগও রীতিমতো আগুনে ঘি ঢেলেছে।
সেই আগুনেই এবার বারুদ ঢাললেন দক্ষিণী অভিনেত্রী মিনু মুনীর। চার সহ-অভিনেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনলেন তিনি।
ফেসবুকে মিনু লিখেছেন, ‘আমি বহুবার শারীরিক ও মৌখিক শ্লীলতাহানির শিকার হয়েছি। যারা আমার সঙ্গে এমন অভব্য ব্যবহার করেছেন, তারা হলেন, মুকেশ, মানিয়ান পিল্লা রাজু, ইদাভেলা বাবু, জয়সূর্য। তবে শুধু এরা নয়। প্রোডাকশন কন্ট্রোলার নোবেল ও বিচ্ছুও রয়েছেন তালিকায়।’
অভিনেত্রী মিনু এই পোস্টে আরও লিখেছেন, ‘২০১৩ সালে বার বার এরা আমার সম্মানহানি করেছে। কিন্তু প্রতিবাদ করেও কোনও ফল পায়নি। এমনকি, আমি এক সংবাদপত্রেও জানিয়ে ছিলাম। কিন্ত লাভ হয়নি। তাই বাধ্য হয়ে মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে এসেছি। এখন আমি বিচার চাইছি।’
সম্প্রতি হেমা কমিটির রিপোর্টে দক্ষিণী বিনোদন জগতের একাধিক কাস্টিং কাউচ, যৌন হেনস্তা ও পারিশ্রমিকের বৈষম্যের কথা লেখা রয়েছে। এমন পরিস্থিতিতে শ্রীলেখা, মিনু মুনীরসহ একাধিক অভিনেত্রী অভিযোগ জানিয়েছেন।
ইতোমধ্যেই অ্যাসোসিয়েশন অফ মালয়ালম মুভি আর্টিস্টসের সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিয়েছেন অভিযুক্ত পরিচালক রঞ্জিত। রঞ্জিতের কোঝিকোড়ের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি সমর্থকরা। সকল অভিযোগের বিষয়ে তদন্তের জন্য সিনিয়র নারী পুলিশদের নিয়ে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।
2 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
7 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির (এমপি) বলেছেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক
2 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
4 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
3 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
1 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি
2 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 3 সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং
5 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে