editor
প্রকাশিত: 8:35 PM, January 20, 2026
সিলেটের আর্তমানবতার সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান আঞ্জুমান মুফিদুল ইসলাম সিলেট জেলা শাখার উদ্যোগে আলী বাহার চা বাগান ও ডলিয়া চা বাগানের শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৪টায় সদর উপজেলার আলী বাহার চা বাগানের কোম্পানি বাংলো প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আঞ্জুমান মুফিদুল ইসলাম জন্মলগ্ন থেকেই আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। কনকনে এই শীতে চা বাগানের দরিদ্র মানুষগুলো অনেক কষ্টে দিনাতিপাত করছেন। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, সমাজের সামর্থ্যবান মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন, তবে কোনো মানুষকেই শীতে কষ্ট পেতে হবে না। শীতবস্ত্র হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেন বাগান শ্রমিকরা।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমেদ, কর্ণেল মোহাম্মদ আব্দুস সালাম (অব.) বীর প্রতীক, জুবায়ের আহমদ চৌধুরী, ট্রেজারার ইমরান আহমদ চৌধুরী, কেএফএইচএস প্রশাসন পরিচালক সৈয়দ সাদেক হোসেন, অতিরিক্ত পরিচালক, মো. মাজ রেজা চৌধুরী, এনআরবি সমন্বয়কারী জিয়া ইসলাম, প্রাবাসী মিসেস সালমা আহমদ, ফয়ছল আহমদ চোধুরী, মদন মোহন কলেজের প্রভাসক তামান্না ইয়াসমিন নাজমিন, আলী বাহার চা বাগানের পক্ষে মাহমুদ বক্স রাজন, মিসেস কানিজ ফাতেমা, ম্যানেজার মোহাম্মদ আব্দুস সামাদ প্রমুখ।
2 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
3 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
7 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
6 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
1 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
3 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
1 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা
7 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে